২০১৮ সালে ক্যান্সারে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ১৩৭

Share

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) প্রতিবেদন অনুযায়ী গত বছর (২০১৮) বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮১ জন, যাদের মধ্যে মরণব্যাধী এই রোগে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ১৩৭ জন।

রোববার (৩ মার্চ) সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, তামাক, দূষণ, অনিরাপদ খাদ্যাভাসের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে (জিএটিএস), ২০০৯ এবং জিএটিএস, ২০১৭ এর তুলনামূলক তথ্য চিত্রে দেখা যায়, তামাকের ব্যবহারের কারণে ক্যান্সার রোগীরে সংখ্যা হ্রাস পাচ্ছে। কেননা ২০০৯ সালে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৩.৩ শতাংশ, যা গত ২০১৭ সালের চেয়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫.৩ শতাংশ।

মন্ত্রী বলেন, তামাকের বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ এর আওতায় পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধূমপান থেকে বিরত থাকুন বাংলা ও ইংরেজি ভাষায় নোটিশ প্রদর্শন, সিনেমা হল ও টেলিভিশনে সিনেমা প্রদর্শনের আগে ও পরে এ বিষয়ে বার্তা প্রদর্শন করা হচ্ছে।

নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের গ্রামাঞ্চলে পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে। স্বাধীনতা উত্তরকালে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ছিল মাত্র ৭.৭ শতাংশ। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৫৫.৮ শতাংশ এবং বর্তমানে এ সংখ্যা ৬২.২ শতাংশ।

মোহাম্মদ সাহিদুজ্জামানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মোট ৩৩টি জেলায় ৩৬টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে ৬৯টি এবং বাংলাদেশ আর্মি নিয়ন্ত্রিত ৬টি মেডিকেল কলেজ রয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 March 2019

২০১৮ সালে ক্যান্সারে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ১৩৭

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV