স্বাস্থ্য সংবাদ

বিসিপিএসের স্কিল ডেভলপমন্টে ল্যাবে এটিএলএস কোর্স চালু

Share

বাংলাদেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে তথা দুর্ঘটনা কবলিত রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্-এর (বিসিপিএস) স্কিল ডেভলপমন্টে ল্যাবরেটরিতে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স চালু হয়েছে।

বাংলাদেশ, ভারত, হংকং, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে পাঁচটি বিষয়ের ১২ জন প্রশিক্ষক কোর্স পরিচালনা করছেন।

বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাস করা ১৬ জন সিনিয়র ফেলো চিকিৎসক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়েছেন।

এ ছাড়া আগামী ১ ও ২ মার্চ অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) ইন্সট্রাকটর কোর্স কলেজের স্কিল ডেভেলপমেন্ট এটিএলএস ল্যাবে অনুষ্ঠিত হবে। ওই কোর্সেও বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সিনিয়র ফেলো চিকিৎসক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ নেবেন।

আজ (মঙ্গলবার) রাজধানীর মহাখালীতে বিসিপিএসের সম্মেলন কক্ষে সম্প্রতি চালু হওয়া এটিএলএস কোর্স সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্-এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্-এর অনারারি সচিব অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিসিপিএস-এর কাউন্সিলর অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স চালু করা হবে। একজন আহত রোগীকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করতে হবে এ ব্যাপারে এই কোর্সে লব্ধ জ্ঞান, চিকিৎসা পদ্ধতি এবং কৌশল সম্পর্কে ব্যাপকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয়।

এটিএলএস বর্তমানে ভারত, শ্রীলংকা, পাকিস্তান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ডসহ বিশ্বের ৮৩টি দেশে অনুশীলন করছে এবং নতুন সদস্য হিসেবে বাংলাদেশ ৮৪তম দেশ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 February 2019

বিসিপিএসের স্কিল ডেভলপমন্টে ল্যাবে এটিএলএস কোর্স চালু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV