Home বিবিধ জাতীয় প্রেসক্লাবে বিশেষ স্বাস্থ্যসেবা ও বীমা প্যাকেজ উদ্বোধন
বিবিধ

জাতীয় প্রেসক্লাবে বিশেষ স্বাস্থ্যসেবা ও বীমা প্যাকেজ উদ্বোধন

Share
Share

॥ ই-হেলথ২৪ প্রতিবেদক ॥  জাতীয় প্রেসক্লাব ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গত শুক্রবার প্রেসক্লাবে বিশেষ স্বাস্থ্যসেবা ও বীমা প্যাকেজ উদ্বোধন করা হয়। ক্লাবের প্রায় ৮০০ সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য এই সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন।

সভাপতির ভাষণে কামাল উদ্দিন সবুজ সদস্যদের জন্য এটি একটি যুগান্তকারী স্বাস্থ্যসেবা উল্লেখ করে এ বিস্তৃতি আরো বাড়ানোর আশ্বাস দেন। প্রাথমিক অবস্থায় জাতীয় প্রেসক্লাবে দুদিন শুক্র ও রোববার গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ ক্লিনিক প্যাথলজিসহ চালু থাকবে।

অনুষ্ঠানটি পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উন্নয়ন পরিকল্পনা স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ কে এম মহসিন। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী সাংবাদিকদের এই স্বাস্থ্যসেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং আরো বেশি সেবা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষথেকে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শওকত আলী আরমান, ডা. বদরুল হক, ডা. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...