বাসায় ওষুধ সংরক্ষণ করার পদ্ধতি

Share

নিত্যপ্রয়োজনীয় কিছু ওষুধ মাঝে মধ্যেই লাগে। ফলে প্রয়োজনীয় কিছু ওষুধ বাসায় রাখার অভ্যাস অনেকেরই আছে। যদি ঠাণ্ডা লাগে বা সামান্য জ্বর আসে, তাহলে হাসপাতালে যাওয়ার দরকার নেই। কিন্তু অনেকেই ওষুধ ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে তাদের ভালো চিকিত্সা হয় না, এমনকি নিজের জীবনে দীর্ঘমেয়াদি অনেক ক্ষতি ডেকে আনে তারা। তাহলে পরিবারের কী ধরনের ওষুধ এবং কীভাবে ওষুধপত্র রাখা উচিত? ওষুধ ব্যবহারের নিয়মইবা আমরা কীভাবে জানতে পারি?

সাধারণত মানুষের কাছে জ্বরের ওষুধই বেশি থাকে। অন্য ওষুধ বৈচিত্র্য বেশি বলে খুবই কম থাকে। তবে ঘরে কী ধরনের ওষুধ রাখা উচিত এবং তা কীভাবে রাখা উচিত এসব বিষয়ে কিছু জানা দরকার।

❏ প্রথমত, ঘরে ওষুধের পরিমাণ কম এবং ভালো ওষুধ রাখা উচিত এবং এক সপ্তাহের বেশি কোনো ওষুধ রাখা উচিত নয়।

❏ দ্বিতীয়ত, নির্দিষ্ট সময়, স্থান এবং মানুষের জন্য নির্দিষ্ট কিছু ওষুধ রাখলেই চলে। যেমন—গ্রীষ্মকালে মশার ওষুধ, শীতকালে জ্বরের ওষুধ ইত্যাদি। সাধারণত শহরাঞ্চলে অনেক ওষুধের দোকান আছে, এজন্য বড় একটি ওষুধের বাক্স ভরে তাতে বেশি করে ওষুধ রাখার কোনো দরকার নেই।

❏ যেখানে রাখা হয় সে ওষুধের বাক্সটি সব সময় পরিষ্কার রাখা উচিত। সাধারণত তিন বা ছয় মাসের মধ্যে একবার পরিষ্কার করলে ভালো হয়, তবে আরও কম সময় পরপর করা যায়।

❏ ওষুধ রাখার জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে কাগজের বাক্সের ভেতরে ওষুধ রাখা ভালো নয়। কাগজের বাক্সে ওষুধ রাখলে ভেজা ভেজা থাকবে আবার দেরাজে রাখলে সহজেই ময়লা হবে। এসব ওষুধ খাওয়া উচিত নয়। রাখার জন্য ভালো পাত্র হচ্ছে নমনীয় জিনিসের তৈরি ওষুধের বাক্স।

❏ রোদ লাগে এমন জায়গায় ওষুধ রাখা উচিত নয়। বিশেষ করে কিছু কিছু ওষুধ রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখতে হয়। ওষুধ কখনোই শিশুদের নাগালের ভেতরে রাখা ঠিক নয়।

❏ তৃতীয়ত, কিছু কিছু লোক ওষুধ রাখার সময় বাক্সের জায়গা বাড়ানোর জন্য প্যাকেটের বা ভেতরের ব্যবহারবিধি ফেলে দেয়। এটা ঠিক নয়, এতে ওষুধ ব্যবহারের নিয়মটাই ফেলে দেয়া হয়। ব্যবহারবিধি রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আইনগত দায়িত্বও। তাই রোগীদের ব্যবহারবিধি মেনেই ওষুধ খাওয়া উচিত। ব্যবহারবিধি মেনে চলা একটি ভালো অভ্যাস।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

05 October 2010

বাসায় ওষুধ সংরক্ষণ করার পদ্ধতি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV