স্বাস্থ্য সংবাদ

এবার যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত

Share
Share

যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯-এর নতুন ধরন বা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে করোনার নতুন ধরনটি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০ বছর বয়সী করোনায় আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। কলোরাডো অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তাঁরা এখন এই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেইসঙ্গে এরকম আরো রোগী আছে কি না, সেটাও খুঁজে দেখছেন।

নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঘটল এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনার টিকাদান কার্যক্রমের সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের অভিযোগ, টিকা দেওয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে এক কোটি ৯৯ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে তিন লাখ ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। তবে সেটি আগের চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলেই মনে করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ‘ডেনভারের কাছাকাছি অ্যালবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।’ সেখানকার সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তাঁরা ব্যাপক অনুসন্ধান করে দেখেছেন এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তির কাছাকাছি আসা লোকজনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

বিশ্বের বিভিন্ন দেশে নতুন ধরনের এই করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। এর আগে কানাডায় দুজন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...