প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

Share

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম বার্তা? রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের (আইডিএইচ) বর্তমান চিত্র বলছে এক ভয়াবহ আশঙ্কার কথা। গত তিন মাসে হাসপাতালটিতে ২২টি শিশুর প্রাণহানি ঘটেছে, তবে এর নেপথ্যে শুধু ‘হাম’ নয়, বরং ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে বিভিন্ন জটিল ‘সহ-রোগ’ বা কো-মরবিডিটি।

চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে তথ্য মিলেছে যে, যেসব শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা জন্মগত হৃদরোগে ভুগছে, তাদের জন্য এই সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠছে। বিশেষ করে টিকা না পাওয়া ৩ থেকে ১০ মাস বয়সী শিশুদের অবস্থা সবচেয়ে শোচনীয়। একদিকে রোগীর চাপে হাসপাতালের শয্যা ছাড়িয়ে বারান্দা-মেঝেতে ঠাঁই হচ্ছে অসুস্থ শিশুদের, অন্যদিকে একই ওয়ার্ডে বিভিন্ন সংক্রামক রোগীর একত্রে অবস্থান তৈরি করছে এক চরম স্বাস্থ্যঝুঁকি।

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গত তিন মাসে ২২ শিশুর মৃত্যুর প্রধান কারণ শুধু হাম নয়। চিকিৎসকদের মতে, হামের সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া ও জন্মগত হৃদরোগের মতো ‘সহ-রোগ’ যুক্ত হওয়ায় মৃত্যুঝুঁকি বাড়ছে। বিশেষ করে ৩ থেকে ১০ মাস বয়সী শিশুরা, যারা এখনো টিকার আওতায় আসেনি, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে

সোমবার (৩০ মার্চ) হাসপাতালটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামের রোগীর প্রচণ্ড চাপে চিকেন পক্স ও নিউমোনিয়ার জন্য বরাদ্দ দেওয়া ওয়ার্ডেও হামের রোগীদের রাখা হয়েছে। এতে একে অন্যের মাধ্যমে নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের রোগীদের জন্য মাত্র আটটি শয্যা বরাদ্দ থাকলেও বর্তমানে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। শয্যা না থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ৮৬ জন হামের রোগী ভর্তি আছেন, যার মধ্যে ১২ জন আইসিইউতে। গত জানুয়ারি মাসে ২৫ জন রোগী ভর্তি হয়েছিল। তবে, ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যা দাঁড়ায় ৮৮ জনে। চলতি মার্চের ৩০ তারিখ পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৫৫ জন। জানুয়ারি মাসে কোনো মৃত্যুর ঘটনা না থাকলেও ফেব্রুয়ারিতে একজন এবং মার্চ মাসে এখন পর্যন্ত ২২ জন মারা গেছে।

হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শ্রীবাস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ‘গত তিন মাসে আমাদের এখানে যে ২২টি শিশু মারা গেছে, তাদের অধিকাংশের বয়স ৩ থেকে ১০ মাসের মধ্যে। এই বয়সের শিশুরা হামের কোনো টিকা না পাওয়ায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমাদের পর্যালোচনায় দেখা গেছে, মৃত শিশুদের প্রায় সবারই হামের সঙ্গে গুরুতর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ ছিল। অনেকেরই আগে থেকে হৃদরোগ বা কিডনি জটিলতা ছিল। শুধু হামের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে— এমন রোগী আমরা পাইনি।’

হাসপাতালটিতে হামের রোগীর প্রচণ্ড চাপে তিল ধারণের জায়গা নেই। মাত্র আটটি বরাদ্দ দেওয়া শয্যার বিপরীতে বর্তমানে ৮৬ জন রোগী ভর্তি আছেন। শয্যা না থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া একই ওয়ার্ডে হাম, চিকেন পক্স ও নিউমোনিয়া রোগীদের একত্রে রাখায় একে অন্যের মাধ্যমে নতুন সংক্রমণের চরম ঝুঁকি তৈরি হয়েছে
হামের লক্ষণ সম্পর্কে ডা. শ্রীবাস পাল বলেন, “প্রথম তিন-চার দিন জ্বর, শরীর ব্যথা, সর্দি ও কাশির মতো সাধারণ উপসর্গ থাকে। এরপর চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দেয়। বিশেষ করে মুখের ভেতরে ‘কপলিক স্পট’ দেখে হাম শনাক্ত করা যায়।”

তিনি সতর্ক করে বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে। শরীরে র‍্যাশ বের হওয়ার এক সপ্তাহ আগে থেকেই শিশুটি হাম ছড়াতে থাকে, যা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন।

হাম-পক্সের সহাবস্থান : বাড়ছে নতুন সংক্রমণের ঝুঁকি

এদিকে, হাসপাতালের ষষ্ঠ তলার ৮ নম্বর ওয়ার্ডে পক্স, নিউমোনিয়া ও হামের রোগীদের একত্রে চিকিৎসা নিতে দেখা গেছে। একাধিক সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের একই স্থানে রেখে চিকিৎসা দেওয়ায় প্রত্যেকেই চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। এ বিষয়ে ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের আসলে কিছু করার নেই। কক্ষটি অন্যান্য সংক্রামক রোগীর জন্য বরাদ্দ থাকলেও বিভিন্ন হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের যেভাবে এখানে পাঠানো হচ্ছে, তাতে বাধ্য হয়েই সবাইকে একত্রে রাখতে হচ্ছে। হামে আক্রান্ত রোগীদের আসামাত্রই অক্সিজেনের প্রয়োজন পড়ে, তাই জীবন বাঁচাতে দ্রুত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।’

হামের সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বিবেচনায় নিয়ে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপ (নাইট্যাগ) জরুরি সভা করেছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিয়মিত কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। বর্তমানে হাসপাতালটিতে ৪৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১২ জন আইসিইউতে আছেন

গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ মাস বয়সী মিনহাজকে নিয়ে গত রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন মা মনি আক্তার। হাসপাতালে কোনো শয্যা (বেড) খালি না থাকায় বাধ্য হয়ে অসুস্থ ছেলেকে নিয়ে মেঝেতেই আশ্রয় নিয়েছেন তিনি। মনি আক্তার জানান, গত চার দিন ধরে তীব্র জ্বরের পাশাপাশি মিনহাজের মুখে হালকা লাল দাগ দেখা দেয়। প্রথমে অ্যালার্জির ওষুধ খাওয়ানো হলেও পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু মেঝেতে ধুলোবালি আর মানুষের চলাচলের কারণে অসুস্থ শিশুটির অবর্ণনীয় কষ্ট হচ্ছে।

মিনহাজের পাশেই মেঝেতে চিকেন পক্সের চিকিৎসা নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ১৬ বছর বয়সী মাহিন। ১৪ দিন ধরে পক্সে ভুগছে সে। শয্যা না পেয়ে তাকেও মেঝেতে থাকতে হচ্ছে। মাহিনের মা জানান, প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে ভর্তি না রাখায় এ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলের সুচিকিৎসার জন্য শত কষ্ট সহ্য করেও এখানে পড়ে আছেন তারা।

শুধু মিনহাজ বা মাহিনই নয়, একই ওয়ার্ডে ভোলার বোরহানউদ্দিন থেকে আসা মরিয়ম (হামে আক্রান্ত) এবং নরসিংদী থেকে আসা আট বছর বয়সী জেসিকাও (চিকেন পক্সে আক্রান্ত) চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতে, ভিন্ন ভিন্ন সংক্রামক ব্যাধির রোগীদের এভাবে একত্রে রাখলে যেকোনো মুহূর্তে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে।

আমাদের পর্যালোচনায় দেখা গেছে, মৃত শিশুদের প্রায় সবারই হামের সঙ্গে গুরুতর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ ছিল। অনেকেরই আগে থেকে হৃদরোগ বা কিডনি জটিলতা ছিল। শুধু হামের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে— এমন রোগী আমরা পাইনি
জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শ্রীবাস পাল

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তানজিনা জাহানের কাছে জানতে চাইলে তিনি ডা. শ্রীবাস পালের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এদিকে, সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বিবেচনা করে দুপুরে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিয়মিত কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

31 March 2026

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV