প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ইউরোপে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে

Share
Share

ইউরোপে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর হার দ্রুতগতিতে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)জানিয়েছে, ইউরোপে গত সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ হারে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস বলেছেন, ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও রাশিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে এক-তৃতীয়াংশ।

ড. হ্যারিস বলেন, ‘ইউরোপের বিভিন্ন অঞ্চলে (করোনায়) আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়তে দেখছি আমরা।’

ড. হ্যারিস আরো বলেন, গত সপ্তাহের তুলনায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে এক-তৃতীয়াংশ, আর করোনায় দৈনিক মৃতের হার বেড়েছে ‘প্রায় ৪০ শতাংশ’।

ড. হ্যারিস সতর্ক করে বলেন, ‘অনেক দেশেই হাসপাতালে রোগী ধারণক্ষমতার ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। কিন্তু এরপরও কয়েকটি দেশের হাসপাতালগুলো দ্রুত রোগীতে ভরে যাচ্ছে।’

‘উদ্বেগের বিষয় হলো… হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র খুব অসুস্থ রোগীতে ভরে যেতে শুরু করেছে।’

রাশিয়ার গতকাল মঙ্গলবার একদিনে করোনায় ৩২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৮৯ জনে।

করোনায় মৃতের সংখ্যা দ্রুত বেড়েছে ইতালিতেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার অস্ট্রিয়াতে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের পর রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। রাশিয়ায় গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৫০ জন। এমন পরিস্থিতে সব ধরনের গণজমায়েত স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়েছে ইতালিতেও। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরীক্ষার হার বাড়ায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ২২ হাজার জন।

ইউরোপে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

করোনায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছে ইউরোপের বিভিন্ন দেশে৷ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অনেক শহরকে লকডাউনের আওতায় নিতে হচ্ছে৷কিন্তু এর মধ্যেই অনেকেই স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্ব না দিয়ে নেমে পড়ছেন লকডাউনবিরোধী বিক্ষোভে৷

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে৷এ পর্যন্ত দেশটিতে আট লাখ ৯৪ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত এবং ৪৫ হাজারের করোনায় মৃত্যু হলেও, গত দু মাসে সংক্রমণ বেশ কমেছিল৷ কিন্তু নতুন করে দিনে শতাধিক মৃত্যু আর প্রায় ২১ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে দেশটিতে৷এমন পরিস্থিতির মধ্যেই লন্ডনে হয়েছে লকডাউনবিরোধী বিক্ষোভ৷ দৈনিক গড়ে ২১ হাজার মানুষের সংক্রমিত হওয়ার বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না বিক্ষোভকারীরা৷ তাঁরা মনে করেন, করোনা সংক্রমণ আপনাআপনিই সেরে যাবে৷ তাই লন্ডনে লকডাউনবিরোধী মিছিলে এক বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা, ‘ভাইরাসের বিরুদ্ধে লড়াই করো না, রোগ প্রতিরোধ ক্ষমতাই তা করবে৷’

ইতালিতেও হয়েছে লকডাউনবিরোধী বিক্ষোভ৷ অথচ ইউরোপের প্রথম করোনা এপিসেন্টার বা কেন্দ্র ছিল ইতালি৷ দেশটিতে প্রায় পাঁচ লাখ ৪৩ হাজার মানুষের সংক্রমণ এবং ৩৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর কারণ করোনাভাইরাস৷ অথচ করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ আসতেই রোম নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন লকডাউনবিরোধী বিক্ষোভকারীরা৷ ইতালির আরেক শহর নেপলসেও হয়েছে লকডাউনবিরোধী বিক্ষোভ৷ করোনার সংক্রমণ আবার আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করলেও নেপলসের দোকানমালিকেরা লকডাউন মানতে নারাজ। তাই প্রতিবাদে নেমেছেন রাস্তায়৷

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৮ অক্টোবর ২০২০

ইউরোপে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV