শিশুর পেটে যাচ্ছে বোতলের প্লাস্টিক!

Share

প্রতিদিন খাবারের প্যাকেট, বোতল, টি-ব্যাগসহ নানা উপকরণ থেকে প্লাস্টিকের অতিক্ষুদ্র লাখো কণা অজান্তেই মানুষের পেটে ঢুকে যাচ্ছে। আর এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। কেননা এসব প্লাস্টিকের কণা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

প্লাস্টিকের যে বোতলের মাধ্যমে শিশুদের দুধ খাওয়ানো হয়, সেই বোতলের দুধ খাওয়ানোর মাধ্যমে প্রতিদিন গড়ে ১৬ লাখ প্লাস্টিক কণা শিশুদের পেটে ঢুকে যাচ্ছে বলে এক আয়ারল্যান্ডের গবেষণায় এমন দাবি করা হয়েছে।

আয়ারল্যান্ডের গবেষকরা জানান, শিশুদের খাওয়ানোর জন্য ব্যবহার হয় পলিপ্রপাইলিন থেকে তৈরি এমন ১০ ধরনের বোতল ও সরঞ্জাম নিয়ে গবেষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জীবাণুমুক্তকরণ ফর্মুলা ব্যবহার করে ২১ দিনের পরীক্ষা চালানো হয়েছে।

এতে দেখা গেছে, এই সময়ের মধ্যে বোতল ও সরঞ্জামে ১৩ লাখ থেকে এক কোটি ৬২ লাখ প্লাস্টিক কণা প্রতি লিটার পানিতে মিশেছে। দেশটিতে বোতলে করে শিশুকে দুধ খাওয়ানোর প্রবণতা নিয়ে গবেষণা করা হলেও পরে এর মাধ্যমে বৈশ্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়।

ন্যাচার ফুড নামে জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বিশ্বে যেসব শিশুকে বোতলে দুধপান খাওয়ানো হয়, তাদের প্রত্যেকেই দৈনিক গড়ে ১৬ লাখ প্লাস্টিক কণা খেয়ে থাকে।

২৫ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটারে ছয় লাখ থেকে পাঁচ কোটি ৫০ লাখ প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। উন্নত দেশগুলোতেই এর ভয়াবহতা বেশি। উত্তর আমেরিকায় গড়ে প্রতিদিন শিশুরা ২৩ লাখ এবং ইউরোপে ২৬ লাখ প্লাস্টিক কণা খেয়ে থাকে।

ডাবলিনের ট্রিনিটি কলেজের গবেষকরা জানান, তাদের এই গবেষণার অন্যতম উদ্দেশ্য হচ্ছে– অভিভাবকদের বিষয়টি সম্পর্কে অবগত করা।

প্লাস্টিক কণা খাওয়ার কারণে শিশুদের শরীরে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে তাও তারা জানেন না। এ নিয়ে বিশদ গবেষণা প্রয়োজন।

সূত্র: এএফপি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

28 October 2020

শিশুর পেটে যাচ্ছে বোতলের প্লাস্টিক!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV