স্বাস্থ্য সংবাদ

রক্তদান পৃথিবীর একটি অন্যতম মহৎ কাজ : চমেকে সেমিনারে বক্তারা

Share
Share

॥ ই-হেলথ২৪ প্রতিনিধি॥  বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গত ১৪ জুন বৃহস্পতিবার সকালে  চট্টগ্রাম মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংস্থা সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ইউনিট আয়োজিত সেমিনারে অতিথিরা রক্তের প্রয়োজনে রক্তদাতার মহৎ দান সম্পর্কে মূল্যবান কিছু কথা বলেন। বেলা সাড়ে ১১টায় চমেক এমইইউ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, রক্তদান পৃথিবীর অন্যতম মহৎ কাজ। কারণ রক্ত কৃত্রিম উপায়ে কোনো কারখানায় উৎপাদন করা যায় না। বর্তমানে দেশে রক্তের চাহিদা ৬ লাখ ব্যাগ। এর মধ্যে এখনো ঘাটতি থাকে দেড় লাখ ব্যাগ। দেশে রক্ত দেওয়ার মতো সক্ষম মানুষের অভাব না থাকলেও সচেতনতার অভাব প্রকট।

‘প্রত্যেক রক্তদাতাই একজন নায়ক’ প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, ভিডিওচিত্র, সেরা রক্তদাতা ও প্রতিষ্ঠানগুলোকে স্মারক প্রদানসহ নানা আয়োজনে দিবসটি পালন করে সন্ধানী চমেক ইউনিট এবং আন্দরকিল্লা ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র।

সেমিনারে সভাপতিত্ব করেন চমেক ইউনিটের সভাপতি নওশিন ফারজানার সভাপতিত্ব সেমিনারে অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৫ জুন ২০১২

রক্তদান পৃথিবীর একটি অন্যতম মহৎ কাজ : চমেকে সেমিনারে বক্তারা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV