স্বাস্থ্য সংবাদ

মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইবে ভিডিও গেমস

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  বিশ্বজুড়ে শিশু-কিশোরদের লেখাপড়ায় অমনোযোগিতা কিংবা সহিংসতা ও অপরাধপ্রবণ হওয়ার জন্য প্রায়ই ভিডিও গেমসকে দায়ী করা হয়। কিন্তু এর উপকারিতার দিকটি খুব অনুচ্চারিতই থেকে যায়।

শুনতে অবাক লাগলেও এক তথ্যে জানা যায়, ভিডিও গেমস মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও সহায়তা করতে পারে, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত শিশু-কিশোরদের। এমন একটি ভিডিও গেমস সম্প্রতি ভারতে তৈরি করা হয়েছে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে রীতিমতো শিশুদের জন্য খেলার বিষয়ে পরিণত করতে পেরেছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

সংশ্লিষ্ট টিউমার বিশেষজ্ঞরা বলছেন, শিগগির তাঁরা ভিডিও গেমসটি ক্যান্সার আক্রান্ত কিশোর-কিশোরীদের হাতে তুলে দেবেন। গেমসটি তাদের বিধিবদ্ধ চিকিৎসার অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠবে।

ক্যান্সার রোগী, বিশেষ করে কিশোর-কিশোরীরা যখন ভিডিও গেমসটি খেলবে, তখন তারা এর মাধ্যমে সব ধরনের ব্যাক্টেরিয়াজনিত ইনফেকশন এবং বিভিন্ন ধরনের থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।

গত কয়েক বছর ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ‘হোপওয়েল ফাউন্ডেশন’ ভিডিও গেমসটি উদ্ভাবন করেছে। কারটিভিয়া হেলথিওন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে তারা ভিডিও গেমসটির বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে।

কারটিভিয়ার প্রতিষ্ঠাতা অনিল নায়াক জানিয়েছেন, যেসব রোগী তাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত, তাদের সবাইকে বিনা মূল্যে গেমসটি সরবরাহ করা হবে। গেমসটি নাম দেওয়া হয়েছে ‘রি-মিশন’। গেমসটিতে খেলোয়াড়ের ভূমিকা হবে ‘রঙ্’ নামে ‘ন্যানোরোবটিক’ পাইলট হিসেবে। তিনি কাল্পনিক একজন ক্যান্সার রোগীর শরীরজুড়ে বিচরণ করতে থাকবেন এবং শরীরে যেখানে ক্যান্সার কোষ পাবেন, সেখানেই তাকে ধ্বংস করবেন। এর মাধ্যমে তিনি ব্যাক্টেরিয়াজনিত ঘা এবং ওষুধ ও থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও সামাল দেবেন।

গেমসটিতে ১৯ ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কাল্পনিক লড়াই রয়েছে। এর মধ্যে রক্ত, মস্তিষ্ক ও হাড়ের ক্যান্সারও রয়েছে। এই গেমসটি খেলার মধ্যদিয়ে বাস্তব জগতেও রোগটির বিরুদ্ধে লড়াই করতে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে পারবে রোগী।

আর গেমসটি উদ্ভাবক এনজিওটির লক্ষ্যও তাই। এর মধ্যদিয়ে এনজিওটি এটাই প্রদর্শন করতে চাচ্ছে, দীর্ঘস্থায়ী রোগে (ক্রণিক ইলনেস) ভোগা কিশোর-কিশোরীদের আচরণগত পরিবর্তনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ভিডিও গেমস।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

05 June 2012

মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইবে ভিডিও গেমস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV