স্বাস্থ্য সংবাদ

প্রচন্ড গরমে রাজধানীসহ সারাদেশে নানা রোগের প্রকোপ বেড়েছে

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  প্রচন্ড গরমে রাজধানীসহ সারাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে। গরমের কারণে শিশুসহ সববয়সীদের মধ্যে জ্বর, সর্দি, টাইফয়েডসহ বেশ কিছু রোগের প্রকোপ বেড়েছে। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার ও বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, গরমে ঘাম বেশি হয়। এতে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান মো. আবিদ হোসেন মোল্লা বলেন, জ্বর, সর্দি, টাইফয়েড ও ডায়রিয়া নিয়েই বেশি রোগী আসছে। একই সঙ্গে জন্ডিসের রোগীও আসছে। এ ছাড়া ছেলেমেয়েদের ঘামাচির সমস্যা নিয়েও মা-বাবারা আসছেন। এ সময় শিশুরা পানি বা যেকোনো ধরনের পানীয় বেশি খায়। কিন্তু সব পানি বা পানীয় নিরাপদ নয়। অনিরাপদ পানি বা পানীয় ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের প্রধান উৎস।’

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবির) কলেরা হাসপাতালে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয় যথাক্রমে ৫১৬, ৪৯৪ ও ৩৮৩ জন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃষ্টি না হলে ডায়রিয়ার রোগী আরও বাড়তে পারে।

চিকিৎসকেরা বলছেন, এ সময় বয়স্ক ও শিশুদের দিকে নজর রাখতে হবে। নিয়মিত প্রস্রাব হচ্ছে কি না, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে হবে, ভালোমতো স্নান করাতে হবে। এতে ঘামাচি থেকে রক্ষা পাওয়া যাবে। এ সময় সবাইকে বেশি পানি পান করতে হবে, তবে নিশ্চিত হতে হবে যে সে পানি নিরাপদ। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, যাঁরা রাস্তায় বেশি থাকেন বা রোদে কাজ করেন, তাঁদের ছাতা বা মাথার ওপর কাপড় ব্যবহার করতে হবে। সবারই গরমে ঢিলেঢালা জামাকাপড় পরা উচিত। এ গরমে অনেকে হঠাৎ জ্ঞান হারাতে পারেন। মূলত শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হওয়ার কারণে এটা হয়। এ পরিস্থিতিতে অজ্ঞান ব্যক্তিকে ছায়ায় নিতে হবে এবং হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকই বলেছেন, রাস্তার শরবত ও কাটা ফল নিরাপদ নয়। গরমে সহজে খাবার নষ্ট হয়, তাই বাসি খাবারের ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন তাঁরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

01 June 2012

প্রচন্ড গরমে রাজধানীসহ সারাদেশে নানা রোগের প্রকোপ বেড়েছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV