স্বাস্থ্য সংবাদ

‘স্বাস্থ্য খাতে সুশাসন- চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক বিতর্ক উৎসব সম্পন্ন

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  মেডিক্যাল শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা মেডিক্যাল কলেজ ডিবেটিং ক্লাব ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে ‘স্বাস্থ্য খাতে সুশাসন- চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ স্লোগান সামনে রেখে গত ২৫ থেকে ২৭ মে তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঢামেকের প্রিন্সিপাল প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় না দিলেই আমাদের সমাজে দুর্নীতি কমে যাবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, ঢামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবু ইউসুফ ফকির, ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. ইসমাইল হোসেন খান প্রমুখ।

প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ থেকে আগত দুই শতাধিক তরুণ মেডিক্যাল শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে।

বাংলা ও ইংরেজি মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে আয়োজিত এই দুর্নীতিবিরোধী বিতর্ক উৎসবে বাংলা বিতর্কের আন্তমেডিক্যাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢামেক এবং রানার্সআপ হয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মহিলা মেডিক্যাল কলেজ।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...