কাঁঠালের পুষ্টিগুন

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ভালো খাবার সবসময় আমাদের শরীরের জন্য ভালো। প্রত্যেকের নিকট তার ভালো খাবারের সংঙ্গা আলাদা। কিন্তু জিনিস আছে যা খাবার হিসেবে সবার নিকট সমান প্রিয়। এসব খাবার গুলো শুধু খেতেই মজা নয়, পুষ্টিগুণেও টইটুম্বর। শরীর ভালো রাখার জন্য ফলের জুড়ি নেই। তেমনি একটি ফল
কাঁঠাল ।
   
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। মজার ব্যাপার হলো, পৃথিবীতে সবচেয়ে বড় ও ভারি ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল একটি যৌগিক ফল। অর্থাৎ কাঁঠালের প্রতিটি কোষই একেকটি ফল। আর এসব কোষ মিলেই একটি আস্ত কাঁঠাল। কাঁঠালকে গ্রীষ্মকালীন ফল বলা হলেও পুরো গ্রীষ্ম ও বর্ষাকাল ধরে কাঁঠাল ফল পাওয়া যায়।

কাঁঠালের গায়ে কাঁটাযুক্ত পুরু খোসা থাকে। এর ভেতরে থাকে কোয়া। এ কোয়াই খাওয়া হয়। পাকা ফলের কোয়া হলুদ বর্ণের, মিষ্টি, সুস্বাদু , রসালো এবং অত্যন্ত পুষ্টিকর। তবে কাঁঠাল বেশি খেলে কারও কারও পেটে সমস্যা দেখা দিতে পারে।

কাঁঠাল কাঁচা অবস্থায় সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। এ ছাড়াও কাঁঠালের বিচিও রান্না করে খাওয়া যায়। কাঁঠালের বিচি খুবই পুষ্টিকর।

প্রতি ১০০ গ্রাম কাঁঠালে রয়েছে ২০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৫ মিলিগ্রাম আয়রন, ১.০ মিলিগ্রাম থায়ামিন, ০.১৫ মিলিগ্রাম রিবোফ্ল্যাভিন, ২১ মিলিগ্রাম ভিটামিন সি, ৭৮৩ আইইউ ভিটামিন এ। এতে রয়েছে ৮৪ কিলোক্যালরি খাদ্যশক্তি। প্রতি ১০০ গ্রাম কাঁঠালের বিচিতে রয়েছে ২৫.৮ গ্রাম শর্করা, ৬.৬ গ্রাম আমিষ, ৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৫ মিলিগ্রাম আয়রন, ১৭ আইইউ ভিটামিন এ ইত্যাদি উপাদান।
   
ভারতবর্ষ কাঁঠালের আদি নিবাস। পরে এখান খেকে কাঁঠাল পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রাজিল, শ্রীলঙ্কা এবং ওয়েষ্ট ইন্ডিজে পাওয়া যায়। আমাদের দেশে প্রায় সব জায়গায়ই কাঁঠাল জম্মে। তবে বেশি কাঁঠাল হয় ময়মনসিংহ, গাজীপুর এবং সাভার জেলায়। বীজ থেকে কাঁঠালের চারা করা য়ায়। তবে কলমের মাধ্যমে কাঁঠাল গাছ লাগালে তাতে ভালো ফল পাওয়া যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

02 May 2012

কাঁঠালের পুষ্টিগুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV