প্রাণ গোপাল দত্ত : ‘চিকিৎসা বিজ্ঞানে গাইডলাইন থাকা উচিত’

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি বিশেষায়িত বিষয়েরই গাইডলাইন প্রস্তুত করা প্রয়োজন ও সে অনুযায়ী চিকিৎসাকর্ম পরিচালনা করা উচিত। গত বুধবার বিশ্ববিদ্যালয় হাসপাতালের বস্নকের শহীদ ডা. মিলন হলে বিএসএমএমইউ গাইডলাইন অন জেনিটো ইউরিনারি ক্যান্সার সংক্রান্ত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউরোলজিক্যাল ক্যান্সার চিকিৎসার সঠিক নির্দেশনামূলক বইটি প্রকাশের উদ্যোগকে মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি তার বক্তব্যে বইটির সম্পাদনাকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম ও ডা. সহিদুল ইসলামকে ধন্যবাদ জানান। বইটি সম্পাদনা করেন অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম ও ডা. সহিদুল ইসলাম।

ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের ডিরেক্টর ও জাতীয় ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক মোল্লা ওবায়দুল্লা বাকি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের সভাপতি অধ্যাপক মে. জেনারেল (অব.) ডা. মো. আলী আকবর।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সালাম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও চিকিৎসকরা।

উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, প্রত্যেকটি রোগেরই একটি সুনির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা থাকা প্রয়োজন।

উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া বলেন, ইউরো অনকোলজি বিষয়ে একটি সুনির্দিষ্ট ফেলোশিপের মতো কোর্স প্রবর্তন করলে আরো সুনির্দিষ্টভাবে রোগীদের চিকিৎসাসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণার উৎকর্ষ সাধিত হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 April 2012

প্রাণ গোপাল দত্ত : ‘চিকিৎসা বিজ্ঞানে গাইডলাইন থাকা উচিত’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV