স্বাস্থ্য সংবাদ

২৯ ডিসেম্বর ‘শারীরিক স্বাধীনতার অধিকার আদায়ে এক হও’ কর্মসূচির উদ্বোধন

Share
Share

নিজের শরীর সম্পর্কে যে কোন সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। এ অধিকার বিষয়ে মানুষ, বিশেষত, বয়ঃসন্ধিকালীন তারুণ্যের মাঝে অধিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) শীর্ষক এক কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর মিরপুর সেকশন ১৫ এ অবস্থিত পুলিশ স্টাফ কলেজে।
ইউনাইট ফর বডি রাইটস কোয়ালিশন (ইউবিআর), বাংলাদেশ পরিবার পরিকল্পনা কার্যক্রম (এফপিএবি), পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং স্টোর (পিএসটিসি), রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচএসটিইপি), দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ক্রিশ্চিয়ান হসপিটাল চন্দ্রঘোনা (সিএইচসি) যৌথভাবে হাতে নিয়েছে এ কার্যক্রম।

কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিসেস ডরিস ভুরব্রাক। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মিসেস মেহের আফরোজ চুমকি।

সকাল ৯-৩০ মিনিটে শুরু হয়ে ইউবিআর কার্যক্রম চলবে বেলা ২-০০ টা পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশের একঝাঁক তরুণ-তরুণী। নতুন প্রজন্মের এ প্রতিনিধিরা ‘নিজের শরীরের ওপর অধিকার’ বিষয়ে আলোচনা ও বিতর্কে অংশ নিয়ে সংবেদনশীল এ ইস্যুতে নিজেদের মতামত ব্যক্ত করবেন।

উল্লেখ্য, ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) কার্যক্রমে যৌথভাবে অর্থায়ন করছে ঢাকার নেদারল্যান্ড দূতাবাস এবং নেদারল্যান্ডের এসআরএইচআর অ্যালায়ান্স।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৮ নভেম্বর ২০১০

২৯ ডিসেম্বর ‘শারীরিক স্বাধীনতার অধিকার আদায়ে এক হও’ কর্মসূচির উদ্বোধন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV