বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ‘স্ট্যান্ডার্ড চাকরি’র বিধিমালা

Share

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স, শিক্ষক-শিক্ষিকাসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড চাকরি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিধিমালার আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে স্ট্যান্ডার্ড অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির বিবরণ (বেতন স্কেল উল্লেখসহ) সকলের জন্য মানসম্মত চাকরি বিধিমালা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও সহকারী পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য অধিদফতর, মহাখালীকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রার ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২)।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ এর উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে গঠিত কমিটির কার্যপরিধিতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এবং বেসরকারি ডেন্টাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০০৯ এর ৩ দশমিক ২ এর ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিটসহ) ও ডেন্টাল কলেজের জন্য স্ট্যান্ডার্ড অর্গানোগ্রাম, পদ সৃষ্টির বিবরণ ও স্ট্যান্ডার্ড চাকরি বিধিমালা প্রণয়ন করবে।

দেশে বর্তমানে ৬৯টি বেসরকারি মেডিকেল ও ৩৩টি ডেন্টাল কলেজ পরিচালিত হলেও তাদের কোনো স্ট্যান্ডার্ড চাকরি বিধিমালা নেই। ফলে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধায় বৈষ্যম্য বিরাজ করছে। প্রতিষ্ঠানগুলোতে চাকরি সন্তুুষ্ট নেই। এ কারণেই স্ট্যান্ডার্ড চাকরি বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

08 March 2019

বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ‘স্ট্যান্ডার্ড চাকরি’র বিধিমালা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV