স্বাস্থ্য সংবাদ

ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে পদোন্নতি সম্পর্কে

Share
Share

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডেন্টাল সার্জনগণ ২৫-৩০ বছর ধরে ডেন্টাল সার্জন ও প্রভাষক পদে থাকার পরও সিনিয়র স্কেলে (১৮,৫০০-২৯,৭০০/) পদোন্নতি পাচ্ছেন না। কারণ হিসেবে বলা হয় ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে পদোন্নতির সুযোগ নেই। অথচ ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলের ৪৩টি সহকারী অধ্যাপক ও ২৮টি জুনিয়র কনসালটেন্ট পদ রয়েছে।
অনেক ডেন্টাল সার্জন দীর্ঘদিন ধরে নিজ বেতনে সহকারী অধ্যাপক চলতি দায়িত্ব পদে কর্মরত আছেন, অথচ সিনিয়র স্কেল পাচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তর স্বঃ অধি/পার-৩/এসিআর/সিনিয়র স্কেল/ ডেন্টাল/ ২০০৯/ ৩০১৮০ তারিখ ৫-৪-২০১০-এর মাধ্যমে সিনিয়র স্কেল প্রাপ্তির জন্য ১০৮ জন ডেন্টাল সার্জন প্রভাষক ও সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব)-এর নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে স্বাপকম পার-২/১এ সিনিয়র স্কেল ৫ম গ্রেড -১/২০১০/৬৪৯ তারিখ ১৪/১০/২০১০-এর মাধ্যমে কনিষ্ঠ অনেক ডেন্টাল সার্জন, প্রভাষক ও সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব)কে ৫ম গ্রেড (টাকা ২২,২৫০-৩১,২৫০/-) সিলেকশন গ্রেড মঞ্জুর করা হয়েছে। অতএব স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৮ জন ডেন্টাল সার্জনকে সিনিয়র স্কেলে পদোন্নতির মাধ্যমে উন্নীত করতে সংশিস্নষ্ট উধর্্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

ডা. মো. নজরুল ইসলাম
প্রভাষক, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৭ ডিসেম্বর ২০১০

ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে পদোন্নতি সম্পর্কে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV