স্বাস্থ্য সংবাদ

ঔষধি গাছ চাষ করে আত্মনির্ভর

Share

আবু জাফর সাবু
গাইবান্ধা সদর উপজেলার দুটি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কতিপয় মানুষ ঔষধি গাছের চাষ করে তাদের ভাগ্যে পরিবর্তন এনেছেন। এ থেকে ঔষুধি গাছ চাষের ক্ষেত্রে তারা এখন অনুকরণীয় হয়ে আছেন।
জেলায় দুটি উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভিত্তিতেই বাসক, অর্শ্বগন্ধা, কালোমেঘ, তুলসী এবং চৈ-এর চাষ হচ্ছে। এসব উৎপাদিত ঔষধি পণ্য
বাজারজাতের কোনো সমস্যা নেই। ঔষধ প্রস্তুতকারী কোম্পানির প্রতিনিধি বাড়ি থেকেই কিনে নিয়ে যায় এসব ঔষধি পণ্য। ফলে লাভজনক ওই ঔষধি গাছ চাষের দিকে ঝুঁকে পড়েছে কৃষকরা। এ জন্য তাদের কৃষি জমি ব্যবহার করার প্রয়োজন হয় না। বসতবাড়ির চারপাশে, পুকুরপাড়ে, বাঁশের ঝাড়ে, পতিত জমিতে এবং রাস্তার ধারে এসবের আবাদ করা হয়।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের একটি বেসরকারি সংস্থা ‘উদ্যোগ’ এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেয়। এ জন্য প্রথমে তারা সদর উপজেলার আদর্শ ইউনিয়ন সাহাপাড়ার ভবানীপুর গ্রামে কাজ শুরু করে। ২০০৭ সালে ওই গ্রামের ৪০টি পরিবারকে নিয়ে দল গঠন করে তারা। ঔষধি বৃ সম্পর্কে তাদের ধারণা প্রদানসহ চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিণ দেওয়া হয়। ভবানীপুর গ্রামে এখন বাড়ি বাড়ি এই ঔষধি বৃরে চাষ হচ্ছে। তাছাড়া ওই গ্রামের এমন কোনো রাস্তা নেই যার দুধারে বাসক গাছ লাগানো নেই। দলভিত্তিক এলাকা নিয়ে এসব ঔষধি গাছের চাষ করছে তারা। শুধু ভবানীপুরেই নয়, ওই ইউনিয়নের বিষ্ণুপুর, সাতানি সাদেকপুর, শিবপুর, ফলিমারী, খামার পীরগাছাসহ ১৩টি গ্রামে এসব গাছের আবাদ হচ্ছে। ওই ইউনিয়নের কয়েকশ পরিবার এখন এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে। আর তাদের এই সাফল্যের জোয়ার ধাক্কা দিয়েছে পার্শ্ববর্তী বল্লামঝাড় ইউনিয়ন এবং পলাশবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে। বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর, ইসলামপুর, টেংগরজানি ও খামার রঘুনাথপুর এবং পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের মুরারীপুর, মোস্তফাপুর, খামার নড়াইল, রাইতি নড়াইল, নান্দিশহর, ডাকেরপাড়া, পার আমলাগাছি, সরকারপাড়া, মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া, বুজরুক বিষ্ণুপুর, মহদীপুর ও গোয়ালপাড়া এবং হোসেনপুর ইউনিয়নের আটঘড়িয়া, হাঁসবাড়ী, মধ্য রামচন্দ্রপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর ও চেরেঙ্গা ইতিমধ্যে ঔষধি গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে। বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের যুব উন্নয়ন স্পোর্টিং কাব এবং আশার প্রদীপ কাব ৭ কিমি এলাকায় বাসক গাছের চাষ করেছে। এ দুটি উপজেলায় বর্তমানে ২ হাজার ১০২ পরিবার ঔষধি বৃ চাষের সঙ্গে জড়িত হয়েছে। আর্থিকভাবেই যথেষ্ট লাভবান হচ্ছে ওইসব পরিবার।
বেসরকারি সংস্থা উদ্যোগ-এর নির্বাহী প্রধান জিল্লুর রহমান জানান, বর্তমানে জেলার পলাশবাড়ী ও সদর উপজেলায় ২০ কিমি সড়ক, ২৩০ শতক বসতবাড়ী, ৫০ শতক পুকুর পাড় এবং ১৪৩ শতক আবাদি জমিতে বিভিন্ন ঔষধি বৃরে চাষ করা হচ্ছে। তিনি জানান, ঔষধ কোম্পানি এক্মি ল্যাবরেটরিজ এসব ঔষধি উপকরণ কিনে নিচ্ছে। তিনি জানান, গোটা জেলায় ঔষধি বৃক্ষ চাষ সম্প্রসারণের ল্য রয়েছে তাদের।
বর্তমানে প্রতিকেজি বাসক পাতা ৩২ টাকা, অর্শ্বগন্ধার মূল ৩শ টাকা, বীজ আড়াই হাজার টাকা, কালোমেঘ (সম্পূর্ণ গাছ) ৫০ টাকা, তুলসী (সম্পূর্ণ গাছ) ৩০ টাকা এবং চৈ-এর কা- ১শ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব ঔষধি উপকরণ বিক্রি করে সংশ্লিষ্ট চাষিদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজল হোসেন ও আবু হানিফা তাদের ১শ ২০ শতক জমিতে অর্শ্বগন্ধা চাষ করে ব্যয় বাদে ৭৫ হাজার টাকা আয় করেছেন। ওই গ্রামের মরিয়ম বেগম জানান, রাস্তার ধারে বাসক গাছের আবাদ করে তার বাড়তি আয় দিয়ে তিনি দুটি ছাগল কিনেছেন। অপরদিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল যুব উন্নয়ন স্পোর্টিং কাবের জহুরুল ইসলাম জানান, রাস্তার ধারে বাসক গাছ লাগিয়ে তাদের কাবের যে আয় হচ্ছে তা কাবের উন্নয়নে ব্যয় করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

02 May 2011

ঔষধি গাছ চাষ করে আত্মনির্ভর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV