বার্ধক্য জয়ের পথে হার্ভার্ড বিজ্ঞানীরা

Share

দীর্ঘ ও সুস্থ জীবনের স্বপ্ন সফল করতে মানুষের চেষ্টার কমতি নেই। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা আর পরিমিত খাদ্যাভ্যাস; কত কিছুই না করছি আমরা। মানুষের এই আজন্ম লালিত স্বপ্ন সার্থক করার মিশনেই নেমেছেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অধ্যাপক রোনাল্ড ডেপিনহোর নেতৃত্বাধীন এ গবেষক দল আবিষ্কার করেন এমনই ওষুধ, যা দিয়ে মানুষের শরীরে বার্ধক্যের কারণগুলোকে ঘুরিয়ে দেওয়া যাবে। সুত্র ইন্টারনেট।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক রোনাল্ড জানান, বয়স্ক ইঁদুরের ওপর এ ওষুধের একটি সফল পরীক্ষা চালিয়েছেন তিনি। গবেষণার জন্য তার নির্ধারিত ইঁদুরটির চামড়া, মগজ, নাড়িভুঁড়ি ও শরীরের অন্যান্য অঙ্গ ৮০ বছরের একজন মানুষের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। ওই ওষুধটি প্রয়োগের মাত্র দুই মাসের মধ্যেই ইঁদুরটির শরীরে একটি গুরুত্বপূর্ণ কোষ পরিবর্তন হয়ে যায়। এরপর ওই ইঁদুরটির শরীরে এত অধিক হারে নতুন কোষ জন্মাতে থাকে যে সেটি আবারও শারীরিকভাবে তরুণ হয়ে ওঠে।

অধ্যাপক রোনাল্ড জানান, তিনি ও তার দলের গবেষণার কেন্দ্রবস্তু হলো ‘টেলোমিয়ারস’ নামে মানবজিনের একটি জৈবিক ঘড়ি। এ টেলোমিয়ারস মানবজিনকে বার্ধক্যজনিত রোগ থেকে রক্ষা করে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ টেলোমিয়ারসও দুর্বল হয়ে পড়ে। আর এ ফাঁকে মানবদেহে বাসা বাঁধে বার্ধক্যের ঘুণপোকা।

এরই একপর্যায়ে টেলোমিয়ারস তার কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। আর তখনই মানুষ বার্ধক্যে কাবু হয়ে যায়। হার্ভার্ডের বিজ্ঞানীরা এ টেলোমিয়ারসকেই আবার কার্যক্ষম করে তোলার ওষুধ আবিষ্কারে উঠেপড়ে লেগেছেন। সবকিছু ঠিকঠাক চললে ১০ বছরের মধ্যেই আবিষ্কৃত হবে এমন ওষুধ যা মানুষকে দৈহিকভাবে চিরযৌবন করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

02 December 2010

বার্ধক্য জয়ের পথে হার্ভার্ড বিজ্ঞানীরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV