স্বাস্থ্য সংবাদ

ঈদের রসনায় ফলের রস

Share

কদিন পরেই ঈদ। হেঁশেলের ব্যস্ততা শুরু হয়ে গেছে এখন থেকেই। মাছ-মাংসের ভিড়ে ফলমূলকেও জায়গা করে দিতে হবে। কিছু কিছু ফলের রস আছে যেগুলো শরীরের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি একাধিক রোগের পথ্য হিসেবেও কাজ করে। তেমনি কিছু ফলের রসের গুণের কথাই জেনে নিন এবার।

ত্বক সুরক্ষায় টমেটোর রস

এ দেশে টমেটোকে সালাদের বাটিতেই বেশি দেখা যায়। টমেটোর সসও বেশ জনপ্রিয়। কিন্তু জুস হিসেবে একদমই নয়। এই টমেটো লাল টকটকে হওয়ার পেছনে যে উপাদানটি কাজ করে তার নাম লাইকোপেন। এটি একটি উচ্চমানের অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুব দরকারি। এ ছাড়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, টমেটোর রস ত্বককে সানবার্ন থেকে সুরক্ষা দেয়।

আর্থ্রাইটিসের জন্য আনারসের রস
আনারস খেতে হয় খালি পেটে। আনারসে থাকে ব্রোমেলেইন নামক একধরনের এনজাইম। এই এনজাইমটি এন্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে শরীরে। এবং আর্থ্রাইটিসের জন্য হাড়ের সংযোগস্থলের ফোলা ভাব এবং ব্যথা কমিয়ে দেয় আনারস। এক গবেষণায় বলা হয়, যেসব রোগী হাঁটুর ব্যথায় (অস্টীয় আর্থ্রাইটিস) ভুগছেন তাঁদের জন্য আনারস সত্যিকারের এন্টিইনফ্লামেটরি ওষুধের বিকল্প হিসেবে কাজ করে।

বাতের ব্যথায় চেরির রস
ফলের বাজারে সচরাচর চেরির দেখা না মিললেও এ দেশে চেরি জনপ্রিয় হচ্ছে। তাই এখন বড় বড় সুপার সপে চেরির মজুদও বাড়ছে দিন দিন। নরথামক্সিয়া ইউনিভার্সিটির গবেষকেরা জানান, চেরির রসে আছে এমন এক উপাদান, যা বাতের ব্যথা রোধে সহায়ক ভূমিকা পালন করে এবং শরীরের ইউরিক এসিড বের করে দিয়ে হাড়ের ব্যথারও উপশম করে।

আলঝেইমারস রোগের জন্য আপেলের রস
আমাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একধরনের রাসায়নিক পদার্থ আছে। নাম অ্যাসিটাইলকোলিন। এটি মস্তিষ্কের স্মৃতি অংশের জন্য খুব দরকারি। কোনো কারণে যদি এটির মাত্রা কমে যায় তাহলে সেই মানুষটি আলঝেইমারস রোগে আক্রান্ত হবে। অর্থাৎ মানুষটি তার ছোট ছোট স্মৃতি হারাবে। আর আপেলের রস মস্তিষ্কে এই অ্যাসিটাইলকোলিনের মাত্রা ঠিক রেখে এ রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।

ওজন কমায় আঙুরের রস
ওজন কমানোর জন্য শরীর সম্পর্কে সচেতন মানুষগুলো কায়দা-কসরতের অন্ত রাখে না। শরীরচর্চা, আধপেটা খেয়ে থাকা সবকিছুই চলে সমানে। কিন্তু যারা এতসব ঝক্কিতে যেতে চায় না, তাদের জন্য আছে এক সহজ সমাধান। আঙুরের রস হতে পারে তাদের জন্য একমাত্র ওষুধ। এক গবেষণায় ১০০ জন মোটা মানুষকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের লোকগুলোকে খাবারের আগে আধাগ্লাস রস খাওয়ানো হয়, দ্বিতীয় ভাগের লোকগুলোকে খাওয়ার আগে দেওয়া হয় এক গ্লাস। আর তৃতীয় ভাগের লোকগুলোকে কোনো আঙুরের রস দেওয়া হলো না। ১২ সপ্তাহ পরে দেখা যায় দ্বিতীয় ভাগের লোকগুলোর ওজন কমে গেছে গড়ে ৩ দশমিক ৬ পাউন্ড।

হূদরোগের জন্য কমলার রস
এখন বছরজুড়ে বাজারে পাওয়া যায় কমলা। চীন থেকেও আসছে বেবি অরেঞ্জ নামে একধরনের কমলা। তাই কমলা এখন চাইলেই মেলে। কমলার রসে থাকে হেসপেরিডিন নামক একধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হূদরোগের ঝুঁকি কমায়। রক্তনালির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ৫০০ এমএল কমলার রস খায়, তাদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে অন্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

10 November 2010

ঈদের রসনায় ফলের রস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV