Connect with us

স্বাস্থ্য সংবাদ

খাশির মসলা রেজালা

উপকরণ : খাশির গোশত ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, টক দই সিকি কাপ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা […]

Published

on

উপকরণ :
খাশির গোশত ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, টক দই সিকি কাপ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, দুধ ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ, দারচিনি আস্ত ৪ টুকরা করে, কেওড়া পানি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রি-দারচিনি একসঙ্গে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১০-১২টি।

রান্না প্রণালী :
মসলাগুলো গুঁড়া করে রাখতে হবে। মাংস সব বাটা মসলা, দই, লবণ, শুকনা মরিচ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তেল-ঘিয়ে ভেজে পেঁয়াজ বেরেস্তা তুলে ওই তেলে মাখানো মাংস দিয়ে ঢেকে রান্না করতে হবে। পানি শুকিয়ে মাংস সেদ্ধ হলে বেরেস্তা ভেঙে দিতে হবে। চিনি, দুধ ও কাঁচা মরিচ, গুঁড়া মসলা দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাংস মোলায়েম হয়ে যখন তেলের ওপর উঠবে তখন নামিয়ে পরিবেশন করতে হবে।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর23 hours ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ1 day ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর1 day ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement