ফল খাবেন খালি পেটে

Share

আজকের দিনে আমাদের চারপাশ জুড়ে কত রকম খাবারের সমারোহ! আর বছর জুড়ে প্রকৃতি থেকে আমরা পাই বিভিন্ন ধরণের ফল। আমাদের খাদ্য তালিকায় ফল একটা গরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অনেকে মনে করেন, ফল খাওয়া মানে দোকানে গিয়ে ফল কেনা, বাড়িতে ফিরে তা কেটে পেটে চালান করে দেয়া। কিন্তু বাস্তবে এটাকে যত সহজ ভাবা হচ্ছে, তা নয়। ফল কখন খাবেন এবং কীভাবে খাবেন তা জানা গরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবেন বাসা বাড়িতে বা কোনো পার্টিতে মুল খাবারের পর ফল খেতে দেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে মানুষ মূল খাবারের পর ফল খেতে অভ্যস্ত। কিন্তু এটা একটা ভূল পদ্ধতি। ফল খেতে হবে খালি পেটে। খালি পেটে ফল খেলে তা আপনার দেহের আন্ত্রিক পদ্ধতি বিষমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন হ্রাস ও অন্যান্য দৈহিক তত্পরতায় যথেষ্ট সহায়তা করবে। মনে করুন আপনি প্রথমে দুই টুকরো রুটি খেলেন এবং তারপর এক টুকরো ফল খেলেন। ফলের টুকরো পাকস্থলি হয়ে সরাসরি অন্ত্রে নেমে যেতে প্রস্তুত, কিন্তু তা হয় না। আসলে তেমনটি হতে দেয়া হয় না। ইতিমধ্যে আপনার গৃহীত খাবার পাকস্থলিতে পচন ধরে এবং গাজিয়ে এসিডে পরিণত হয়। যে মুহুর্তে আপনার খাওয়া ফল পাকস্থলিতে এই এসিড এবং পাচক রস এর সংস্পর্শে আসে, আপনার খাওয়া পুরো খাদ্য নষ্ট হতে শুরু করে। সুতরাং এ থেকে পরিত্রাণ পেতে হলে খালি পেটে ফল খান অথবা মূল খাবারের আগেও খেতে পারেন। আপনার অভিজ্ঞতা থেকে হয়ত দেখেছেন বা শুনে থাকবেন যে, যখনই মূল খাবারের পর কেউ তরমুজ খান, তখন পেট স্ফীত হয়। তেমনি কলা খাবারের পর মনে হয় পায়খানার খুবই বেগ পেয়েছে। প্রকৃত পক্ষে এ সমস্যার কোনোটিরই মুখোমুখিই হবেন না যদি আপনি খালি পেটে ফল খান। আর খাবার পর ফল খেলে সেগুলি খাদ্যের পচন ক্রিয়ায় যুক্ত হয়ে গ্যাস তৈরি করে, যার ফলে আপনার পেট স্ফীত হয়ে উঠতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

13 May 2011

ফল খাবেন খালি পেটে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV