ঈদের হাতের যত্ন

Share

ঈদে হাতের ওপর দিয়ে বেশ ধকল যায়। তার ওপর আসছে শীত। সব মিলিয়ে দরকার অতিরিক্ত যত্নর। কম-বেশি আমাদের সবারই একটা বিশেষ সমস্যা থাকে_কনুই কালো হওয়া। রোজ একবার কাটা লেবুর টুকরো ঘষলে অস্তে আস্তে দাগ উঠে যাবে।
আর শুষ্ক বাতাসের সময় প্রতিদিন রাতে শোয়ার আগে গি্লসারিন ও গোলাপজল মিশিয়ে হাতে লাগালে ত্বক ফাটবে না।
শরীরের যেকোনো স্থানের চেয়ে হাত বেশি রোদে পোড়ে। এই দাগ তুলতে সাদা চন্দনের গুড়ো প্রলেপের মতো হাতে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সাত দিন করুন। পোড়া ভাব কেটে যাবে।
রান্নাঘরের কাজের পর তেঁতুল গোলা পানিতে হাত ধুলে তরকারি বা মসলার দাগ থাকবে না।
তবে হাতের জন্য একটা খুব উপকারী প্যাক লেবুর রস, মসুর ডাল বাটা আর মধু মিশ্রণ। এটি হাতে লাগাতে পারেন।
অনেক সময় হাতের নখ হলদেটে হয়ে যায়। এটা হয় পুষ্টি ও নখে প্রয়োজনীয় বাতাসের অভাবে। নখে টানা নেইলপলিশ দিয়ে রাখা ঠিক নয়। মাঝেমাঝে নখ সাদা রাখা উচিত। আর একবার দেওয়া নেইলপলিশ একটু উঠে গেলে তার ওপর আবার নেইলপলিশ লাগাবেন না। এতে নখের ক্ষতি হয়।
বাড়িতেও ম্যানিকিউর করতে পারেন। প্রথমে নখের নেইলপলিশ তুলে ফেলুন। এরপর নখের পাশ থেকে মরা চামড়া কিউটিকল কাটার দিয়ে কেটে নিন। এবার একটা বাটিতে হালকা গরম পানি নিয়ে তাতে শ্যাম্পু দিয়ে ফেনা বানিয়ে নিন। এবার হাত দুটো ওই গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ছোট ব্রাশের সাহায্যে নখের চারপাশ ঘসে ঘসে পরিষ্কার করে নিন। হয়ে গেলে হাত পানি থেকে উঠিয়ে নরম তোয়ালে দিয়ে মুছে হালকা অলিভ অয়েল দিয়ে একটু ম্যাসেজ করে নিন। মাসে এটা দুদিন করলে আপনার হাত থাকবে নরম ও সুন্দর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 November 2010

ঈদের হাতের যত্ন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV