অপচিকিৎসার হাত থেকে বাঁচাতে করণীয়

Share

বাংলাদেশ থেকে কোয়াক, গ্রাম ডাক্তার, পল্লী চিকিৎসক, ফার্মেসীর ডাক্তার এই আপদগুলোকে ধীরে ধীরে বিদায় করতে হলে আর তাদের অপচিকিৎসার হাত থেকে সাধারণ জনগণকে বাঁচাতে হলে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।

কমিউনিটি ক্লিনিকগুলোতেও বিসিএস (স্বাস্থ্য) চিকিৎসকদের পদায়ন করতে হবে। প্রতি দুই বছর পর পর বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেয়া হোক। দুই বছরের বেশি কাউকেই কমিউনিটি ক্লিনিক বা উপজেলায় পরে থাকতে যেন না হয় সেই দিকটি বিশেষ বিবেচনায় রাখতে হবে। পোষ্টিং দেয়া উচিৎ যোগ্যতা এবং জৈষ্ঠ্যতার ভিত্তিতে, লবিং করে ভাল পোস্টিং বাগিয়ে নিবে কেউ, আর সিনিয়র হওয়ার পরও বছরের পর বছর কেউ গ্রামে পড়ে থাকতে হবে তার পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিগ্রী নেই বলে তা ঠিক নয়।

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিয়োগ দিলে, প্রতি ৬০০০ জনের জন্য একজন চিকিৎসক পাচ্ছে গ্রামবাসী। তারা তখন সেবা নেয়ার জন্য কমিউনিটি ক্লিনিকেই যাবে, বাড়ীর পাশের ফার্মেসীতে যাবেনা। তাতে করে সে চিকিৎসকের সঠিক চিকিৎসা পাবে। কোয়াকের অপচিকিৎসার হাত থেকে রক্ষা পাবে। ধীরে ধীরে কোয়াকদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো বিপুল সংখ্যক বেকার চিকিৎসকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে তখন আর বেসরকারি ক্লিনিক, হাসপাতালগুলোতে চিকিৎসকদের ডিউটি ডাক্তার নামক করণিকের চাকরি করতে হবেনা। তারপরও যারা রয়ে যাবে তাদের বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলো ভাল বেতন এবং সম্মান দিতে বাধ্য হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

05 March 2019

অপচিকিৎসার হাত থেকে বাঁচাতে করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV