হয়ে উঠুন শিশুর কাছে অনুকরণীয়

Share

একজন মা হিসেবে আপনি আপনার শিশুর জন্য কতটা প্রয়োজনীয়, তা নিশ্চয়ই বলে বোঝানো যাবে না। নিজের জীবনের চেয়েও প্রিয় যে সন্তান, সে তো আপনারই অংশ। শিশু স্কুলে যাচ্ছে খুব ভালো কথা। সে একটু একটু করে এগিয়ে যাবে। কিন্তু আপনার কাছ থেকে শিশু যেন দূরে সরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তো।

শিশুর সঙ্গে আপনার বন্ধন যেন সব সময় অটুট থাকে, সেজন্য তার সঙ্গে আরো আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। পরিবারের সবার সঙ্গে মিলে মিশে থাকা, সব কিছু ছোট ভাই বোন এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন । আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই চেষ্টা করুন যতটুকু সময় পান শিশুকে সঙ্গে রাখার।

এর সঙ্গে রইল আরও কিছু পরামর্শ, দেখুন কাজে লাগানো যায় কিনা :   

■ চেষ্টা  করুন সবাই একসঙ্গে খেতে।

■ বাজারে যাওয়ার সময়ও নিয়ে যেতে পারেন শিশুকে।

■ রান্নার সময় ডেকে নিন মাঝে মাঝে, সে বুঝতে শিখবে মা তাদের জন্য  কত কষ্ট করেন।

■ সব কাজকে সম্মান করতে শেখান।

■ আপনার আর্থিক অবস্থা যেমনই থাক, তাকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। যেন নিজের ছোট কাজগুলো সে নিজেই করে নেয়।

■ ভালো কাজে পুরস্কৃত করুন।

■ ভুল করলে বুঝিয়ে দিন ।

■ একসঙ্গে টিভি দেখুন, কম্পিউটারে গেমস খেলুন।

■ পরিবারের সবাই মিলে কয়েক দিন পরপর বাইরে কোথাও ঘুরতে যান।

সব থেকে বড় কথা বাচ্চার সামনে আপনি এমন কিছু করতে পারবেন না, যাতে করে ছোট শিশুটির মনে প্রশ্ন জাগে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

27 October 2010

হয়ে উঠুন শিশুর কাছে অনুকরণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV