স্বাস্থ্য সংবাদ

বুঝে নিন : আপনার ডায়াবেটিস

Share

সাধারণত ডায়াবেটিসের লক্ষণ হিসেবে দেখা যায় : ষ ঘনঘন প্রস্রাব ষঅতিরিক্ত পানির পিপাসা ষঅতিরিক্ত ক্ষুধা লাগা ষযথেষ্ট পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া ষঅল্পতেই ক্লান্তি বা দুর্বলতা লাগা ষশরীরের যে কোনো ক্ষত স্থান তাড়াতাড়ি না শুকানো ষচর্মরোগে আক্রান্ত যেমন_ ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ, খোসপাঁচড়া বা চুলকানি ইত্যাদি। তবে মনে রাখতে হবে, এসব উপসর্গ না থেকেও ডায়াবেটিস হতে পারে। চোখ, হৃৎপিণ্ড, কিডনির সমস্যা নিয়েও রোগী আসতে পারে। রক্তের গ্গ্নুকোজ পরীক্ষা : সকালে খালি পেটে যদি রক্তের গ্গ্নুকোজ ৭ মিলিমোল/লিটারের বেশি হয় তবে বুঝতে হবে আপনার ডায়াবেটিস, আর ৫.৬ থেকে ৬.৯-এর মধ্যে থাকলে একে প্রি-ডায়াবেটিস অবস্থা বলে। ৭৫ গ্রাম গ্গ্নুকোজ খাইয়ে ২ ঘণ্টা পর প্যাথলজি যে পরীক্ষা করা হয় তাতে ১১.১ মিলিমোল/লিটার বা এর বেশি হলে আপনার নিশ্চিতভাবে ডায়াবেটিস আর ৭.৮ থেকে ১১ হলে আপনি প্রি-ডায়াবেটিক।
প্রি-ডায়াবেটিস রোগীদেরও কিন্তু ডায়াবেটিস রোগীদের মতো খাওয়া-দাওয়া ও জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে। আর প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। মনে রাখবেন, শুধু খালি পেটে বা ভরাপেটে রক্ত পরীক্ষা করলে ডায়াবেটিস ধরা নাও পড়তে পারে। তাই ডায়াবেটিস নির্ণয়ের জন্য অবশ্যই সকালে খালি পেটে এবং ৭৫ গ্রাম গ্গ্নুকোজ খাওয়ার ২ ঘণ্টা পর রক্তের গ্গ্নুকোজ দেখতে হবে আর প্রস্রাবে গ্গ্নুকোজ পরীক্ষা তেমন নির্ভরযোগ্য নয়।

অধ্যাপক ডা. এমএ মান্নান
বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 November 2010

বুঝে নিন : আপনার ডায়াবেটিস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV