ডায়াবেটিস চিকিৎসা : ৫০ লাখ রোগী সেবা আওতার বাইরে

Share

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সেবা দিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং এর অধিভুক্ত সমিতিগুলো দেশজুড়ে কার্যক্রম চালাচ্ছে। সমিতি পরিচালিত বিশেষায়িত ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্র ‘বারডেম হাসপাতাল’ এক্ষেত্রে পথিকৃৎ। সমিতি কর্তৃক প্রকাশিত এক হিসাবে দেখা গেছে, এখন ৪৫ থেকে ৫০ লাখ রোগী সেবার আওতার বাইরে রয়েছে। এজন্য রোগীদের অসচেতনতা, নিয়মিত চিকিৎসকের কাছে আসতে অনীহা ছাড়াও সেবা সম্প্রসারণে নানা সীমাবদ্ধতা দায়ী।
বারডেম ছাড়াও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও হেলথকেয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টের (এইচসিডিপি) ২৪টি কেন্দ্র এবং ৫৮টি অধিভুক্ত সমিতির মাধ্যমে দেশের অধিকাংশ জেলায় ডায়াবেটিক সেবা সম্প্রসারিত রয়েছে। এ রোগীকে কোনো একটি নির্দিষ্ট সেবা কেন্দ্রের সঙ্গে রেজিস্টার্ড হয়ে নিরবচ্ছিন্ন সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে প্রায় ৮ লাখ রোগী রেজিস্টার্ড রয়েছেন। এর মধ্যে এককভাবে শুধু বারডেম হাসপাতালেই রেজিস্টার্ড রোগীর সংখ্যা প্রায় চার লাখ। রেজিস্ট্রেশন ছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষিপ্তভাবে সেবা নিচ্ছেন আর প্রায় সাত লাখ রোগী। অর্থের বিনিময়ে সেবাদানের পাশাপাশি গরিব ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে ইনসুলিন ও ট্যাবলেট বিতরণ এবং পরামর্শ সেবা প্রদানের বিস্তৃত কর্মসূচি রয়েছে। গত ২০০৮-০৯ অর্থবছরে এ খাতে বারডেমের মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। এটি বারডেমের সামগ্রিক ব্যয়ের প্রায় ৩৩ শতাংশ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 November 2010

ডায়াবেটিস চিকিৎসা : ৫০ লাখ রোগী সেবা আওতার বাইরে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV