ডায়াবেটিক রোগের কিছু প্রশ্নোত্তর ও পরামর্শ

Share

চিনি খেলে কি ডায়াবেটিস হয়?
চিনি খেলে কখনও ডায়াবেটিস হয় না; কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে অবশ্যই চিনি কম খেতে হবে বা একেবারে খাওয়া যাবে না।

ডায়াবেটিস কি বংশগত?
কারও বাবার ডায়াবেটিস থাকলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ছয়গুণ বেশি। মায়ের ডায়াবেটিস থাকলে এ আশঙ্কা বাড়বে তিনগুণ আর বাবা-মা উভয়ের থাকলে এ আশঙ্কা ২০ গুণ বেড়ে যাবে। সুতরাং ডায়াবেটিসে বংশগত প্রভাব কিছুটা তো আছেই।

ডায়াবেটিস কি ছোঁয়াচে?
ডায়াবেটিস ছোঁয়াচে রোগ নয়।

ইনসুলিন ইনজেকশন নেওয়া ছাড়া ডায়াবেটিসের কি অন্য কোনো চিকিৎসা নেই?
ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিসে ট্যাবলেট খাওয়া যেতে পারে; কিন্তু ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিসে এটাই একমাত্র চিকিৎসা। শরীরে ইনসুলিন কমার ফলেই তো ডায়াবেটিস হয়। তাই সরাসরি ইনসুলিন দেওয়াই উত্তম। আর মুখে খাওয়ার ওষুধগুলো নিজেরা ইনসুলিন তৈরি করতে পারে না। তারা অসুস্থ অগ্ন্যাশয় থেকে চুইয়ে চুইয়ে ইনসুলিন বের করে। তাই প্রথমদিকে অসুস্থ অগ্ন্যাশয়কে বিশ্রাম দেওয়ার জন্যও ইনসুলিন দেওয়া প্রয়োজন।

ইনসুলিনে কি ব্যথা হয় বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
আজকাল যে আধুনিক সিরিঞ্জ বের হয়েছে তাতে ব্যথা হয় না বললেই চলে, আর রোগী যদি ইনসুলিন নেওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে খাবার গ্রহণ করেন তবে হাইপোগ্গ্নাইসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও ওষুধ গ্রহণ বা নিয়ন্ত্রিত জীবন প্রয়োজন?
ডায়াবেটিস একটি সারাজীবনের রোগ। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে সবসময় আর নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে তিনিই বলে দেবেন, ওষুধের ডোজ কমাতে বা বাড়াতে হবে, কিংবা ওষুধ ছাড়া জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করলেই চলবে কি-না।

করলা, চিরতা এসব খেলে কি ডায়াবেটিস চলে যায়?
এসব খেলে উপকার হয় কি-না জানা নেই কিন্তু আসল কথা হলো অনেকে চিরতা বা করলাতেই চিকিৎসা মনে করেন। মনে রাখতে হবে, এসবে কিছুটা উপকার পেলেও আহার নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ওষুধ গ্রহণ চালিয়ে যেতে হবে।

অধ্যাপক খান আবুল কালাম আজাদ
মেডিসিন বিভাগ, ডিএমসি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 November 2010

ডায়াবেটিক রোগের কিছু প্রশ্নোত্তর ও পরামর্শ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV