রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণা করুন : বিএসএমএমইউ উপাচার্য

Share

দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে চিকিৎসকদেরকে এমন গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফমেটিক্স বিভাগের উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. আবু তাহের ও ডা. বুশরা প্রমুখ।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।

এর আগে আউটকাম বেইসড কারিকুলাম বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, দেশের জনগণের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে জন্য ফ্যাকাল্টি ডেভলপমেন্ট করা অবশ্যই প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রাম আন্তর্জাতিক মানে উন্নীত হতে সহায়ক হবে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, চিকিৎসা বিজ্ঞানে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বিশ্বমানের কারিকুলাম তৈরি, ফ্যাকাল্টির উন্নয়ন, ফ্যাকাল্টিগণের কর্ম ও জ্ঞান দক্ষতা বৃদ্ধিসহ অ্যাকাডেমিক, সাইন্টিফিক, রিসার্চ কর্মে বিএসএমএমইউ এর বর্তমান প্রশাসন সব ধরনের সহায়তা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, এই ধরনের প্রোগ্রাম বিএসএমএমইউকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যেমন সহায়ক হবে তেমন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের অগ্রগতিতে বড় অবদান রাখবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

12 December 2024

রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণা করুন : বিএসএমএমইউ উপাচার্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV