ট্রাম্পের স্বাস্থ্য সচিব কেনেডির বিরোধিতায় ৭৭ নোবেল জয়ী

Share

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প তার কেবিনেট সাজাচ্ছেন। এরইমধ্যে অনেককেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনিডির ভাতিজা রবার্ট এফ কেনিডি জুনিয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের। তবে, ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৭৭ নোবেল বিজয়ী।

সোমবার (৯ ডিসেম্বর) ৭৭ নোবেল পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের সিনেটে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। যেখানে তাদের দাবি, রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন বাতিল করা। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের কেবিনেটে সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের (এইচএইচএস) জন্য উপযুক্ত নন তিনি। তাছাড়া, এর আগে ভ্যাকসিনবিরোধী কথা বলেছেন তিনি। যা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

ওই চিঠিতে সই করেছেন ৭৭ নোবেল বিজয়ী। যাদের মধ্যে আছে- চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা ও অর্থনীতিতে নোবেল জয়ীরা।
চিঠিতে তারা উল্লেখ্য করেছেন, ‘পূর্বের রেকর্ডের পরিপ্রেক্ষিতে, কেনেডিকে ডিএইচএইচএসের দায়িত্বে রাখা জনসাধারণের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলবে।’

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ড্রু ওয়েইসম্যান, যিনি এমআরএনএ ভ্যাকসিন তৈরির কাজ করার জন্য ২০২৩ সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যা কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় অগ্রগতি ছিল।

তাছাড়া কেনেডি জুনিয়রকে নিয়ে বিতর্ক, তার কোন চিকিৎসা ব্যাকগ্রাউন্ড নেই। তিনি একজন পরিবেশবাদী আইনজীবী। তাছাড়া কেনেডি ভ্যাকসিন ও অটিজমকে যুক্ত করার ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছেন। সেই সঙ্গে সম্প্রতি কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছেন।

ওই চিঠিতে আরো বলা হয়েছে, ‘কেনেডির অভিজ্ঞতার অভাব ছাড়াও বিজ্ঞান, জনস্বাস্থ্য বা প্রশাসনে অদক্ষতা রয়েছে। কেনেডি অনেক স্বাস্থ্য-রক্ষাকারী ও জীবন রক্ষাকারী ভ্যাকসিনবিরোধী ছিলেন, যেমন হাম এবং পোলিও প্রতিরোধ ভ্যাকসিনের বিরোধী তিনি। কাজেই তাকে যেন নিয়োগ দেওয়া না হয়।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

11 December 2024

ট্রাম্পের স্বাস্থ্য সচিব কেনেডির বিরোধিতায় ৭৭ নোবেল জয়ী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV