নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিশ্বে বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়

Share

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ (৯ অক্টোবর) তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

বিশ্লেষণে দেখা গেছে, ঢাকার বায়ুদূষণের মূল উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫— যার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি।

রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুদূষণের তীব্রতা ভিন্ন হলেও, গুলশান, গোরান, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার, তেজগাঁওয়ের শান্তা ফোরাম এবং কল্যাণপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় আজ সকালে সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় স্থানে বাহরাইনের মানামা, ঢাকার পর চতুর্থ স্থানে ভারতের কলকাতা, পঞ্চমে ইরাকের বাগদাদ এবং ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচী। এই সব শহরেই বর্তমানে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:
একিউআই স্কোর ০–৫০: ভালো; ৫১–১০০: মাঝারি বা সহনীয়; ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর; ১৫১–২০০: অস্বাস্থ্যকর; ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর; ৩০১-এর বেশি: বিপর্যয়কর

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন এই দূষণের প্রধান কারণ। জরুরি পদক্ষেপ না নিলে শ্বাসযন্ত্র ও হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

09 October 2025

বিশ্বে বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV