প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বিনামূল্যে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান

Share

আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

দেশের সব স্কুল এবং টিকাদান কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. সায়েদুর বলেন, সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দিচ্ছে। এ কাজে কেউ টাকা নিতে পারবে না। টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন স্থগিত করা হয়েছে। তাই টিকাদান কার্যক্রমে তারা বাধা সৃষ্টি করবে না বলে আশা করি। আন্দোলনকারীদের দাবি ২০১১ সালের। তার পরও আমরা তাদের প্রতি সহনশীলতা দেখিয়েছি। আশা করা যায়, সবার সহযোগিতায় টিকা কার্যক্রম সফলভাবে শেষ হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, ১২ অক্টোবর থেকে প্রতিটি পাড়া ও মহল্লায় টিকাদান টিম অবস্থান করবে। প্রতিটি স্কুলে এই কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এনজিওর মাধ্যমে পথশিশুদেরও টিকার আওতায় আনা হবে। কেউ বাদ পড়বে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, প্রথম পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

তিনি আরও জানান, টাইফয়েডের এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত বলে টিকা নিয়ে আতঙ্কের কিছু নেই।

মহাপরিচালক বলেন, সারা দেশে প্রায় দুই কোটিরও বেশি শিশু টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। তবে রেজিস্ট্রেশন না করলেও, টিকাদান কেন্দ্রে গেলে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের যেকোনো শিশু টিকা নিতে পারবে। সেখানে ম্যানুয়ালি রেজিস্ট্রেশনের সুযোগও থাকবে। -বাসস

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

09 October 2025

বিনামূল্যে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV