Home নির্বাচিত বিশ্ব দৃষ্টি দিবস : দেশে দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন ১ কোটি ৪৩ লাখ মানুষ
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিশ্ব দৃষ্টি দিবস : দেশে দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

Share
Share

দেশে ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন। দিন দিন এই চোখের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোটবেলা থেকে স্মার্টফোন এবং ট্যাবে ভিডিও গেমসের আসক্তি শিশুদের চোখের নানা সমস্যাসহ মানসিক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকদের তথ্যমতে, প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্তরা শুধু এই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়।

এমন পরিস্থিতিতে আজ (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আপনার চোখকে ভালোবাসুন’। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ চোখের বিভিন্ন রোগ। যত্ন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই দিবসটির লক্ষ্য। অন্ধত্ব প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সংস্থা আইএপিবি এবারের বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে বছরব্যাপী প্রচার শুরু করেছে। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল আই কেয়ারের পাশাপাশি চক্ষুসেবায় নিয়োজিত সংস্থা আন্ধেরি হিলফি, ব্র্যাক, সিবিএম গেস্নাবাল, ফ্রেড হোলোস ফাউন্ডেশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল, সাইট সেভারস, ভিশন স্প্রিং এবং এসিলর লাকসোটিকা জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষ চক্ষুসেবার আয়োজন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে পৃথিবীতে প্রায় ২২০ কোটি মানুষ অন্ধত্ব বা দৃষ্টিপ্রতিবন্ধকতায় ভুগছে; এর মধ্যে ১০০ কোটি মানুষের অন্ধত্ব বা দৃষ্টিপ্রতিবন্ধকতা প্রতিরোধ এবং প্রতিকার সম্ভব।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...