প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্যসেবার নেতৃত্বে বড় পরিবর্তন

Share
Share

স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে দুই অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরীকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক চিকিৎসককে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চলতি দায়িত্বে পরিচালক হিসেবে এক চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগ যোগদানকৃত অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ডা. মো. রিজওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে ডা. মো. রিজওয়ানুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছ। একই সঙ্গে জাতীয় পুষ্টি পরিষদে মহাপরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি এই পদেই ন্যস্ত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সংযুক্ত ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...