বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

Share

বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্তের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।

গতকাল শুক্রবার শুভ্রাংশু ভক্ত জানান, “আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের প্রতি তাদের অপমানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের চিহ্ন হিসাবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সে দেশে পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।’

এদিকে দ্যা হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া বন্ধ রেখেছেন কলকাতার প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন।’

তার পাশাপাশি শহরের অন্য চিকিৎসকদেরও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসা সেবাসহ নানা কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি যাতায়াত করে থাকেন। তবে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে শুধুমাত্র জরুরি চিকিৎসা ছাড়া অন্যান্য কাজে ভারত যাওয়ার ভিসা বন্ধ রেখেছে সে দেশের সরকার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

30 November 2024

বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV