হাসপাতালের লিফট অকেজো, সিঁড়ি দিয়ে ওঠানো হচ্ছে রোগীদের

Share

চারদিন ধরে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৭তলা ভবনের একটি লিফট অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এ কারণে ৭তলা বিশিষ্ট হাসপাতালের ভবনে ওঠা-নামা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে অকেজো লিফটটি সচল করতে তারা কাজ করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০০ শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আরও ১৫০ শয্যা সংযুক্ত করে ২৫০ ২৫০ শয্যায় উন্নীত করা হয় এবং এর নামকরণ করা হয় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ২৫০ শয্যার জন্য ৭তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয় এবং এই ভবনের ওঠা-নামার জন্য ২টি লিফট দেওয়া হয়। আর এই ভবনটির সার্বিক তদারকি করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

এদিকে আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৭তলা ভবনে উঠা-নামার জন্য ২টি লিফট রয়েছে। এরমধ্যে একটি লিফট অকেজো হয়ে পড়ে রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনেরা। লিফটে বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে ৭তলা ভবনের বিভিন্ন তলায় নেয়া হচ্ছে রোগীদের।

হাসপাতালের চিকিৎসা নিতে আসা সদরের জগন্নাথপুর এলাকার নাজমুল আলম বলেন, ‘চারদিন ধরে ৭তলা ভবনের একটি লিফট অকেজো। একটি লিফট সচল থাকলেও তাতে যাওয়ার সুযোগ নেই। কারণ রোগীর অনেক চাপ এই হাসপাতালে। তাই বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে হাসপাতালের বিভিন্ন তলায় যেতে হচ্ছে।’

পঞ্চগড় থেকে আসা আলিমুজ্জামান বলেন, ‘সিঁড়ি বেয়ে হাসপাতালের ৭তলা ভবনের বিভিন্ন তলায় যেতে হচ্ছে। এতে অনেক কষ্ট করার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে হচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অকেজো লিফটি সচল করা হোক।’

ঠাকুরগাঁও শহরের জুয়েল ইসলাম বলেন, ‘জেলার প্রায় ১৬ লক্ষ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের শেষ আশ্রয়স্থল এই হাসপাতালের ৭তলা ভবনে ওঠা-নামার জন্য দুটি লিফট রয়েছে। দুটি লিফটের মধ্যে একটি লিফট গত চারদিন ধরে বন্ধ । কর্তৃপক্ষ ঠিকমত তদারকি করলে এই ভোগান্তি লাঘব হবে।’

এদিকে হাসপাতালের লিফট অপারেট জাগ্রত চন্দ্র রায় বলেন, ‘কয়েকদিন ধরে ২টি লিফটের মধ্যে ১টি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঠাকুরগাঁওয়েল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, ‘একটি লিফট অকেজো থাকায় রোগী ও স্বজনদের লোগান্তি হচ্ছে এটা স্বীকার করি। হাসপাতালের লিফটগুলো ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ তদারকি করে। সমস্যা সমাধানের জন্য গণপূর্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই লিফটগুলো মেরামত করে সচল করা হবে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান বলেন, ‘হাসপাতালের লিফটির একটি যন্ত্রাংশ নষ্ট হয়েছে। সেই যন্ত্রাংশটি ঠাকুরগাঁওয়ে পাওয়া যাচ্ছে না। আমরা ঢাকা থেকে সেই যন্ত্রাংশটি আনার জন্য যোগাযোগ করছি। কিছুদিনের মধ্যে যন্ত্রাংশটি এলে সমস্যার সমাধান হবে।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

30 November 2024

হাসপাতালের লিফট অকেজো, সিঁড়ি দিয়ে ওঠানো হচ্ছে রোগীদের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV