নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএমডিসির নতুন সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম

Share
Share

দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি সাবেক অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএমডিসি পুনর্গঠন করা হয়েছে। এর আগে ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিরডাপে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন বিএসএমএমইউয়ের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম।

বিএমডিসির নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, বিএসএমএমইউর ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাজকিনা আলী ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক মনোনীত হয়েছেন। এছাড়া সংস্থাটির কোষাধ্যক্ষ পদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান মনোনীত হয়েছেন।

বিএমডিসির স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির চেয়ারম্যান পদে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, সদস্য পদে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস আরেফিন, মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ মনোনীত হয়েছেন।

সংস্থাটির শৃংখলা কমিটির চেয়ারম্যান পদে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সদস্য পদে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সাবেক সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল), সিলেট ইউমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ও রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজে অধ্যাপক ডা. এস এম সালাহউদ্দিন আল আজাদ মনোনীত হয়েছেন।

বিএমডিসির জার্নাল কমিটির চেয়ারম্যান পদে বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, সদস্য পদে আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক ডা. জিয়াউল ইসলাম ও রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ মনোনীত হয়েছেন।

কমিটি গঠনের পর বেলা তিনটায় বিএমডিসি কাউন্সিলের সদস্যরা স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বিএমডিসির চিকিৎসা সেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগ প্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে রোগী এবং চিকিৎসক দুজনেই বিচারপ্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন।’

এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মানসম্মত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউ উপাচার্য সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দসহ পুনর্গঠিত কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৫ অক্টোবর ২০২৪

বিএমডিসির নতুন সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV