স্বাস্থ্য সংবাদ

যুক্তরাজ্যে একসঙ্গে দুই স্বীকৃতি বিএসএমএমইউ চিকিৎসকের

Share

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স, গ্লাসগো (আরসিপিএসজি) থেকে মেম্বারশিপ ও ফেলোশিপ অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী। একইসঙ্গে দুই অর্জনে ভূষিত হওয়াকে বিরল স্বীকৃতি এবং মহান সম্মানের বলে জানিয়েছেন এ চিকিৎসক।

মঙ্গলবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক তার অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।

পুরস্কারপ্রাপ্ত হয়ে তিনি ফেসবুক পোস্টে জানান, দিনটি আরেকটি শুভ দিন। একই সময়ে দুটি অর্জনে ভূষিত হওয়া একটি বিরল উপলক্ষ্য এবং মহান সম্মানের।

ডা. আইয়ুব আলী বলেন, আরসিপিএসজির এ চমৎকার সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করতে পেরে সত্যিই অনেক আনন্দ পেয়েছি। বিশেষ করে আমার মাকে স্মরণ করি, যিনি আমাকে জীবনের প্রতিটি ধাপে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করতে শিখিয়েছেন।

গত ২০ আগস্ট যুক্তরাজ্যের গ্লাসগোতে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরসিপিএসজি প্রেসিডেন্ট মাইক ম্যাককার্ডি এবং ভাইস প্রেসিডেন্ট জন সি ব্রেন্নান তাকে স্মারক তুলে দেন। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক আইয়ুব আলীর পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়।

এ অর্জনের মধ্য দিয়ে ডা. আইয়ুব আলী যুক্তরাজ্যের ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স, গ্লাসগো থেকে এমআরসিপিএস মেম্বার এবং এফআরসিএস ফেলো হিসেবে ভূষিত হয়েছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

27 August 2024

যুক্তরাজ্যে একসঙ্গে দুই স্বীকৃতি বিএসএমএমইউ চিকিৎসকের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV