এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগের ফ্রি হেলথ ক্যাম্প

Share

শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলায় ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে এভারকেয়ার হসপিটালস-এর (ঢাকা ও চট্টগ্রাম) শিশু হৃদরোগ বিভাগ।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি মঙ্গলবার (২১ মে) কক্সবাজার জেলার হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হাসপাতালে শুরু হয়েছে। ক্যাম্পটি আগামী ২৩ মে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর (ঢাকা ও চট্টগ্রাম) পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন এই ক্যাম্পে বহির্বিভাগে শিশুদের রোগ নির্ণয় ও ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন করে চিকিৎসা প্রদান করেন। উদ্যোগটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের প্রতিশ্রুতির একটি অংশ। মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটাল, কক্সবাজার-এর ম্যানেজিং ডিরেক্টর নুরুল হুদা।

এভারকেয়ার হসপিটাল সর্বস্তরের মানুষের জন্য সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে স্বচেষ্ট। শিশু হৃদরোগ বিভাগ, এভারকেয়ার হাসপাতাল সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের চিকিৎসায় বিনামূল্যে ডিভাইস (এএসডি , ভিএসডি, পিডিএ) ও বেলুন (পালমোনারি স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস, কোয়ার্কটেশন অব এওর্টা) এবং স্বল্প মূল্যের হাসপাতাল প্যাকেজ প্রধান করছে ।

এ প্রসঙ্গে ডা. তাহেরা নাজরীন বলেন, “আমাদের দেশে শিশু হৃদরোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। অনুন্নত জীবনযাপন, মানসম্মত চিকিৎসার অভাব, শিশু হৃদরোগ সম্পর্কে সচেতনতার অভাব এবং আর্থিক সংকটের কারণে শিশুরা হৃদরোগে বেশি আক্রান্ত হচ্ছে। এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম) চায় সব শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য-পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করতে এবং এই কাজে সরকারি-বেসরকারি শ্রেণীর দায়িত্ববানদের আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

শিশু হৃদরোগ স্বাস্থ্যসেবায় ডা. তাহেরা নাজরীন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ভারতের নারায়ণা হৃদয়ালয় হসপিটালের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শিশু হৃদরোগে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত। চিকিৎসা সেবায় তাঁর দক্ষতা ও যত্নশীল মনোভাব এই উদ্যোগে মূল ভূমিকা রাখছে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের চিকিৎসায় বিশেষ অবদান রাখছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

21 May 2024

এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগের ফ্রি হেলথ ক্যাম্প

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV