Home নির্বাচিত ‘শুধু খেলেই হবে না, সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামও করতে হবে’
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘শুধু খেলেই হবে না, সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামও করতে হবে’

Share
রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
Share

আমরা এক জায়গা থেকে আরেক জায়গা গেলেও রিক্সায় যাই। অথচ সামান্য হেটে গেলেই শরীর সুস্থ থাকবে। শুধু পুষ্টিকর খাবার খেলে হবে না, সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামও করতে হবে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এসব কথা বলেছেন। রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি ব্যায়াম করার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পুষ্টিকর খাবার মানে চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা না। আমরা দেশি মুরগি হতে চাই, ফার্মের মুরগি হতে চাই না।’

তিনি বলেন, ‘শুধু খেয়ে গেলে হবে না, ব্যায়াম করতে হবে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও রিক্সায় যাই। অথচ আমরা সামান্য হেটে গেলে শরীর সুস্থ থাকবে। শুধু পুষ্টিকর খাবার খেলে হবে না, সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামও করতে হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘যে জিনিস খেলে শুধু মানুষ না, পশুপাখি পর্যন্ত অসুস্থ হয়ে যাবে, বেশি দামের লোভে আমরা তা খাবারে মেশাচ্ছি। এই ভেজাল না মেশানো হলে এক মুঠ খাবারও পুষ্টিকর খাবার হতো। এ বিষয়ে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। সামনে আমের সিজন। কেউ যেন আমে বিষ মেশাতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘আমাদের উঠানে ভেজালহীন ফল ফলিয়ে নিজেরা খেতে হবে, অন্যকে খেতে দিতে হবে। সুষম খাবার খেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেন, একটু জমিও যেন খালি না থাকে।’

মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘মায়েরা সবথেকে কম খায়। সবাইকে খাইয়ে যা অবশিষ্ট থাকে তারা তা খান। আমাদের এইদিকে নজর দেওয়া দরকার। আমাদের কনজারভেটিভ মায়েরা এখনও মনে করেন, মেয়েরা একটা কিছু খেলেই হলো। কিন্তু বিষয়টি তা নয়, একজন সুস্থ সন্তান দেওয়ার জন্য মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া দরকার। পরিবারের সদস্যদের এটি নিশ্চিত করতে হবে।’

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...