প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দেশে হৃদরোগের যুগান্তকারী চিকিৎসা, আন্তর্জাতিক মহলে ভূয়শী প্রশংসা

হৃদরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক কনফারেন্সে ডা. প্রদীপ কুমার কর্মকার।
Share

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হৃদরোগ বিষয়ক কার্ডিওলজিস্টদের কনফারেন্সে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে হার্টের ধমনীতে রিং পরানোর অভিজ্ঞতা উপস্থাপন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার। এ সময় বিদেশি ফ্যাকাল্টি ও প্যানেলিস্টরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

বুধবার (১৫ মে) ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার আয়োজিত ইউরো পিসিআর কনফারেন্সে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে রিং পরানোর অভিজ্ঞতা উপস্থাপন করেন ডা. প্রদীপ কুমার। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স ও আমেরিকার প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।

বিশ্ব মঞ্চে অভিজ্ঞতা উপস্থাপন প্রসঙ্গে ডা. প্রদীপ কুমার বলেন, বাংলাদেশ এশিয়ার মধ্যে ইন্ডিয়া ও চীনের পর তৃতীয় দেশ যারা এই ধরনের উচ্চ প্রযুক্তিসস্পন্ন দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে হার্টের ধমনীতে রিং পরানোর অভিজ্ঞতা অর্জন করেছে। প্যারিস কনফারেন্সে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এমনকি বিদেশি চিকিৎসকদের মধ্যে বাংলাদেশে সম্পর্কে একটি উচ্চ ধারণা জন্ম নিয়েছে।

তিনি বলেন, এই পদ্ধতিতে মূল অপারেটর হাসপাতালের যেকোনো স্থান থেকে, এমনকি হাসপাতালের বাইরে থেকেও এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের রিং পরানোর প্রক্রিয়াটি সম্পাদন করতে পারেন। রোবটিক এনজিওপ্লাস্টি বা রোবট দিয়ে হার্টের রিং পরানোর তিন ধরনের সুবিধা আছে। একটি হলো রোগীর জন্য সুবিধা, আরেকটি হলো কার্ডিওলজিস্ট যিনি রিং পরান তার জন্য সুবিধা এবং তৃতীয়টি হলো দেশের জন্য সুবিধা। রোবটিক এনজিওপ্লাস্টির প্রথম সুবিধা হলো হার্টের রিং পরানোর জটিল প্রক্রিয়াটি রোবটের মাধ্যমে খুব সূক্ষ্ম ও নিখুঁতভাবে করা যায়। অনেক সময় হার্টের রিং নিখুঁতভাবে পজিশন করার জন্য এক মিলিমিটার সামনে অথবা এক মিলিমিটার পেছনে নেওয়ার প্রয়োজন হয় কিন্তু হাত দিয়ে করলে নিখুঁতভাবে এই কাজটি করা কঠিন হয় কিন্তু রোবটের মাধ্যমে নিখুঁতভাবে এটি সম্পন্ন করা যায়।

ডা. প্রদীপ কুমার বলেন, রোগীদের জন্য আরেকটি সুবিধা হলো হৃদরোগ চিকিৎসকরা সরাসরি এনজিওপ্লাস্টি করতে গেলে যে সময় লাগে রোবটের মাধ্যমে সেটি করতে অনেক কম সময় লাগে। যে কারণে অল্প সময়ে বেশি রোগীর চিকিৎসা সেবা দেওয়া যায়। হার্টের ভেতরে ক্যাথেটার, ওয়্যার (তার), বেলুন, রিং যত কম সময় রাখা যায় রোগীর জন্য তত নিরাপদ তাই রোবটিক এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং পরাতে সময় কম লাগে বলে জটিলতা ও কম হয়।

হৃদরোগ হাসপাতালের এই চিকিৎসক আরও বলেন, দেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো অত্যাধুনিক এই চিকিৎসা প্রযুক্তি চালু হলে রোগীকে আর দেশের বাইরে যেতে হবে না। রোবটিক চিকিৎসার জন্য প্রতিবছর অসংখ্য লোক ভারত, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। আমরা যদি সেবাটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পরিপূর্ণভাবে চালু করতে পারি তাহলে খুব কম খরচে রোগীদের এই সেবা দেওয়া যাবে এবং এর মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং অনেক বড় অংকর একটি অর্থ দেশে থেকে যাবে।

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁ থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালে সিদ্দিক (৭২) নামে এক রোগীর হার্টের মূল রক্তনালীতে দূরনিয়ন্ত্রিত রোবটিক প্রযুক্তি ব্যবহার করে ২টি রিং স্থাপন করেন ডা. প্রদীপ। এ সময় রোগী ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দ্বিতীয় তলার ক্যাথল্যাবে। পুরো অপারেশন প্রক্রিয়াটি উদ্বোধন ও প্রত্যক্ষ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন।

সংশ্লিষ্টরা জানান, দূর নিয়ন্ত্রিত রোবটিক এনজিওপ্লাস্টির এই প্রক্রিয়ায় রোবটের একটি হাত থাকে ক্যাথল্যাবে। আরেকটি থাকে কন্ট্রোল সেকশন যা মূল কার্ডিওলজিস্টের কাছে, সেখানে আবার ৩টি মনিটর থাকে। এর মধ্যে ১টি দিয়ে রিং পরানো প্রক্রিয়া রিয়েল টাইমে প্রত্যক্ষ করা হয়, দ্বিতীয়টি দিয়ে রোগীর ব্লাড প্রেসার, পালস , অক্সিজেন স্যাচুরেশন ও ইসিজি দেখার মাধ্যমে রোগীর রিং পরানোকালীন সময়ের রোগীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। আর তৃতীয়টি দিয়ে ক্যাথল্যাবে অবস্থিত টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়।

প্রসঙ্গত, ডা. প্রদীপ কুমার কর্মকার ভারতের হায়দ্রাবাদের এপোলো হসপিটাল এবং চীনের সাংহাই থেকে রোবোটিক এনজিওপ্লাস্ট এর উপরে প্রশিক্ষণ নিয়েছেন। তাছাড়া ডাক্তার প্রদীপ কুমার কর্মকার রোবোটিক এনজিওপ্লাস্টিতে ভারতের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার পিসি রাথের কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

15 May 2024

দেশে হৃদরোগের যুগান্তকারী চিকিৎসা, আন্তর্জাতিক মহলে ভূয়শী প্রশংসা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV