অন্ধত্বের ঝুঁকিতে দেশের ১৯ লাখ ৪৬ হাজার মানুষ

Share

অন্ধত্বের ঝুঁকিতে দেশের ১৯ লাখ ৪৬ হাজার মানুষ। তাদের ৮০ ভাগেরই কোনো লক্ষণ নেই। গ্লুকোমা সোসাইটির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য প্রকাশ করা হয়। চিকিৎসকেরা বলছেন, সময়মতো চিকিৎসা না করলে এ সব রোগী হারাবে দৃষ্টিশক্তি।

গ্লুকোমা হলে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে দৃষ্টি কমে যায়। এক সময় অন্ধ হয়ে যায় রোগী। দেশে গ্লুকোমার প্রকোপ জানতে ৩৫ বছরের বেশি বয়সী ১২ হাজার মানুষের ওপর জরিপ করেছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তুলে ধরা হয় ফলাফল। এতে দেখা যায়, ১৯ লাখ ৪৬ হাজার মানুষ গ্লুকোমায় আক্রান্ত। আর মৃদু লক্ষণ বা কারণ আছে ৫৯ লাখ মানুষের।

প্রধান গবেষক অধ্যাপক শেখ এম এ মান্নাফ বলেন, ‘গ্লুকোমা রোগী যারা তারা যদি ঠিকমতো চিকিৎসা না নেয়, ওষুধ না দেয় এবং প্রয়োজন মতো অপারেশন না করায়, তাহলে তারা অন্ধত্ব বরণ করবেই।’

বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির মহাসচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘চোখে ছানি পড়লে ছানি অপরারেশন করলে আবার দেখতে পাবেন, রেটিনারও অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা করলে রোগী আবার দেখতে পায়, কিন্তু গ্লুকোমা হয়ে যদি অন্ধ হয় এটা আর কখনও ভালো হয় না। এটা একবারে হঠাৎ করে হয় না। আস্তে আস্তে হয়। মানুষ প্রথমে বুঝতে পারে না।’

দেশে গ্লুকোমা রোগী বাড়ছে। মাত্র ১৬ ভাগের ক্ষেত্রে হালকা চোখে ব্যথা দেখা দেয়। বেশিরভাগের লক্ষণ না থাকায় বয়স ৩৫ পার হলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

অন্ধত্বের কারণ কী? করণীয় কী হতে পারে?অন্ধত্বের কারণ কী? করণীয় কী হতে পারে?
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি নিজেও চোখের অপারেশন করিয়েছি। সুতরাং আমি জানি, আমাকেও মাঝেমাঝে চোখ দেখাইতে হয়। সুতরাং মাঝেমাঝে চিকিৎসকদের চোখ দেখানো এই সচেতনতা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই অভিশাপ থেকে মুক্তি পাব।’

বাংলাদেশে অন্ধত্বের দ্বিতীয় কারণ গ্লুকোমা। এর বড় কারণ এখনও অজ্ঞাত। তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ অথবা পারিবারিক কারণেও হতে পারে গ্লুকোমা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

11 May 2024

অন্ধত্বের ঝুঁকিতে দেশের ১৯ লাখ ৪৬ হাজার মানুষ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV