প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

তাপজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে আসছে জাতীয় নির্দেশিকা

Share
প্রতীকী ছবি।
Share

অন্তঃসত্ত্বা নারীসহ শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় জাতীয় নির্দেশিকা চালু হচ্ছে। স্বাস্থ্য ও অন্যান্য খাতের বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি জাতীয় নির্দেশিকায় তাপ-সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করতে বিস্তৃত নির্দেশনা থাকবে বলে জানা গেছে।

রোববার (৫ মে) আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা উদ্বোধন করা হবে। ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই জাতীয় গাইডলাইন চালু করছে।

জানা গেছে, এই গাইডলাইনের উন্নয়ন এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউনিসেফ।

শনিবার ইউনিসেফ জানায়, সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি অর্জন এবং নাগরিকদের বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও গর্ভের সন্তানের কল্যাণ নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ মাইলফলক।

তাপজনিত অসুস্থতাবিষয়ক জাতীয় নির্দেশিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এমা ব্রিগহাম এবং অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৪ মে ২০২৪

তাপজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে আসছে জাতীয় নির্দেশিকা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV