নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ক্ষমা পেলেন ৬ মেডিকেল শিক্ষার্থী

Share
Share

এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে শাস্তি পাওয়া ৬ শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্চে যে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নিম্ববর্ণিত শাস্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২৩-০৮-১৯৮৯ তারিখের সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ভিসি মহোদয় তাদের প্রত্যেকের প্রদত্ত শাস্তি থেকে এক বছর শাস্তি হ্রাস করেছেন।

জানা গেছে, এর আগে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থীসহ মোট ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদনের প্রেক্ষিতে মেডিকেলের ৬ শিক্ষার্থীসহ ১৫ শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। মেডিকেলের ৮ শিক্ষার্থী পরীক্ষাসহ এক বছরের শাস্তি পেয়েছিলেন। তাদের মধ্যে ক্ষমা পেয়েছেন ছয় শিক্ষার্থী।

ক্ষমা পাওয়া শিক্ষার্থীরা হলেন, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. শাহাজাদুল হক ফাহাদ, মো. আবু হানিফ, সাদিয়া ইসলাম স্বর্ণা, মুমতাসির ইসলাম, তানজিনা তাবাসুম ও আক্তারুজ্জামান চৌধুরী।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...