নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও ডেন্টাল এক্সপো

Share
Share

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো ২০২৪ (আই. ডি.আই.সি- ২০২৪.)।

শুক্রবার (৮ মার্চ) ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন বাংলাদেশের (ডিয়াব) আয়োজনে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক্সপোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিন সকালে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবারের কংগ্রেসে অন্তত এক হাজারের বেশি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করা ডেন্টাল সার্জন উক্ত কংগ্রেসে অংশগ্রহণ করেন। সাইন্টিফিক সেশনে বক্তা হিসেবে ছিলেন দেশি-বিদেশি স্বনামধন্য ইমপ্লান্টোলোজিস্টরা।

ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিয়াব) প্রেসিডেন্ট মেজর জেনারেল (রিটায়ার্ড) প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে ডিয়াবের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ডা. মো. নজরুল ইসলাম।

কনফারেন্সের পোডিয়ামে ৯ জন দেশি ও বিদেশি চিকিৎসক ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রোগ্রামে এছাড়াও বাংলাদেশের ডেন্ট্রিস্টি জগতে ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশনের এর ভূমিকা নিয়ে ‘বাংলাদেশ: ল্যান্ড অফ ইমার্জিং ডেন্ট্রিস্টি’ এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ডেন্টিস্টদের ভূমিকা নিয়ে আলাদা দুইটি ক্ষুদ্র প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশে (ডিয়াব) ২০১৭ সাল থেকে দাঁত প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা পদ্ধতির বিস্তার নিয়ে নিরলস ভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার ২ দিনে ৪টি হ্যান্ডস-অনসহ ইন্টারন্যাশনাল কনফারেন্সের সফল আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত বিশিষ্ট ডেন্টাল সার্জনদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. এমাদুল হক, অধ্যাপক ডা. মো. আশরাফ হোসেন, অধ্যাপক ডা. আজিজা বেগম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আবুল কাশেম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনেরেল ও ঢাকা ডেন্টাল কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল, ডিজিএমই লাইন ডিরেক্টর ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার, ডিজিএমই ডেন্টাল এডুকেশনের ডিরেক্টর ডা. এ এফ এম শহিদুর রহমান লিমন এবং অন্যান্য ডেন্টাল কলেজ ও সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...