নির্বাচিতমানসিক স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য শুধু শারীরিক নয়, মানসিকও

Share
Share

স্বাস্থ্য বলতে আমরা সাধারণত শারীরিক স্বাস্থ্যই বুঝি। কিন্তু একজন মানুষ শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই কি তাকে সুস্থ বলা যায়? যায় না। কারণ শরীর ও মনের সমন্বয়ে মানুষ। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য একই সুতায় গাঁথা। শরীর ও মনের কোনো একটির সুস্থতা ছাড়া অন্যটির সুস্থতা নিশ্চিত করা যায় না। মনের উৎপত্তিস্থল শরীর, আবার শরীর চলে মনের ইশারায়।

সারা বিশ্বের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ১৩ শতাংশ মানসিক। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করেই ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার এই দিনটি অনেক দেশে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবেও পালিত হয়। বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এবারের মানসিক স্বাস্থ্য সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘আমাদের মন, আমাদের অধিকার’।

আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, অবনতি কিংবা ভারসাম্য শুধু শারীরিক সুস্থতার ওপর নির্ভরশীল নয়। আমরা যে সমাজে বাস করি তার সামাজিক স্বাস্থ্য, যে প্রাকৃতিক পরিবেশে বাস করি তার পরিবেশগত স্বাস্থ্য, যে ধর্মীয় বিশ্বাসের ভেতর বাস করি তার আধ্যাত্মিক স্বাস্থ্য, যে রাজনৈতিক ক্ষমতাকাঠামোর ভেতর বাস করি তার রাজনৈতিক স্বাস্থ্য ইত্যাদির ওপর মানসিক স্বাস্থ্য নির্ভরশীল। জীবন ধ্বংসকারী হরেকরকম মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত হলেও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টিকে আমাদের দেশে নতুনই বলা যায়। এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রথমবারের মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তার ৫.৭ শতাংশ মনে করেন মনোরোগ চিকিৎসকরা তাদের পাগল হিসেবেই মূল্যায়ন এবং চিকিৎসা করবেন। অথচ এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

মানসিক স্বাস্থ্যের যত্ন নেবার পদ্ধতি

শরীরের ভেতর যেমন সমস্যা হয়, মনের ভেতরও তেমন সমস্যা হতে পারে। মানসিক স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা বিষয়ে পর্যাপ্ত তথ্য ও জ্ঞান না থাকার কারণে অনেকে এ ধরনের সমস্যা সমাধানের জন্য পীর, ফকির, ওঝা, কবিরাজ ও হাতুড়ে চিকিৎসকের কাছে যান এবং অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা গ্রহণ করেন; যার দীর্ঘমেয়াদি ফল বেশ খারাপ হতে পারে। জিনগত, বংশগত ত্রুটি, নেতিবাচক পরিবেশে নেতিবাচক অভিজ্ঞতার ভেতর বেড়ে ওঠা, ত্রুটিপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া, দুর্বল পারিবারিক ও সামাজিক সম্পর্ক, দরিদ্রতা, নেতিবাচক প্রতিযোগিতার মানসিক চাপ, লোভ, ঘৃণা, মাত্রাতিরিক্ত আমিত্ববোধ, সর্বোপরি জীবন ও জগৎ সম্পর্কে অবাস্তব ও অসত্য দৃষ্টিভঙ্গির চর্চা ইত্যাদি মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরিতে প্রধান প্রভাবক হিসেবে কাজ করে।

জীবনে চলার পথে সবাই কমবেশি মানসিক জটিলতার ভেতর দিয়ে যায়। কেউ কেউ সেসব জটিলতা সঠিক দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে, আবার কেউ সেগুলো সঠিকভাবে মোকাবিলা করতে না পেরে ভেঙে পড়ে। কেউ আবার মোকাবিলা করতে গিয়ে সচেতন কিংবা অসচেতনভাবে এমন কিছু ত্রুটিপূর্ণ চিন্তা ও আচরণ করে, যা বিদ্যমান জটিলতা আরও গভীর সমস্যার দিকে নিয়ে যায়। কিছু কিছু সমস্যা আছে যেগুলো সৃষ্টির পেছনে নেতিবাচক পরিবেশ, ত্রুটিপূর্ণ চিন্তা ও আচরণের ধরন, নেতিবাচক লাইফস্টাইল মূলত বেশি দায়ী থাকে; যেমন প্রাথমিক ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি। আবার অন্যদিকে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার, অটিজম ইত্যাদির জন্য জেনেটিক্যাল বা বংশগত কারণ একটু বেশি দায়ী থাকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১০ অক্টোবর ২০২৩

স্বাস্থ্য শুধু শারীরিক নয়, মানসিকও

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV