Home নির্বাচিত আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ইচিপের নিন্দা
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ইচিপের নিন্দা

Share
রাজধানীর শাহবাগে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ - সংগৃহীত
Share

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে।

রোববার (১৬ জুলাই) সংগঠনের সভাপতি ডা. মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক ডা. মো. আশফাক কবীর (প্রহর) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে ইচিপ নেতারা বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

তারা বলেন, বিগত কয়েকদিন যাবৎ সারাদেশের বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। এই শান্তিপূর্ণ আন্দোলনকারী চিকিৎসকদের উপর রোববার (১৬ জুলাই) নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ- যা দেশের চিকিৎসক সমাজের জন্য অপমানজনক ও হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন তারা।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...