ডেঙ্গু নিয়ে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা হয়নি: স্বাস্থ্যের ডিজি

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্স - সংগৃহীত
Share

ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।

রোববার (১৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, এবার বর্ষা মওসুম দেরিতে শুরু হয়েছে। এ কারণে ডেঙ্গুর মৌসুমও লম্বা হওয়ার শঙ্কা রয়েছে। তবে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার মতো পরিস্থিতি হয়নি। প্রয়োজন হলে সেটা পলিসি লেভেলে আলোচনা করতে হবে বলে জানান তিনি।

ডিজি আরও বলেন, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালের জনবল সংকট নিরসন করা হয়েছে। রাজধানীর সব সরকারি হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। তাই একটি নির্দিষ্ট একটি হাসপাতালে না গিয়ে ডেঙ্গু চিকিৎসায় অন্যান্য সব সরকারি হাসপাতালে যাওয়ার অনুরোধ জানান তিনি।

অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম বলেন, সারাদেশে আশঙ্কাজনকভাবে ডেঙ্গুরোগী বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেব, তবে রোগীর সংখ্যা বাড়তেই থাকলে নিশ্চয়ই আমরা সংকটে পড়বো। এখন পর্যন্ত আমাদের কোনো সংকট নেই। সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

16 July 2023

ডেঙ্গু নিয়ে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা হয়নি: স্বাস্থ্যের ডিজি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV