নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

৮ ডেন্টালে আরও ১২০টি পদ বাড়ছে

Share
Share

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ দেশের আট সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য রাজস্বখাতে ১২০টি নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য জন্য ১২০টি ক্যাডার পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো। পদগুলো হলো- অধ্যাপক পদে ১২, সহযোগী অধ্যাপক পদে ৬৮, সহকারী অধ্যাপক পদে ১৬ ও প্রভাষক পদে ২৪ জন।

শর্তাবলী
১. ক্যাডার পদগুলো স্থায়ীভাবে সৃজিত হবে এবং ক্যাডার পদগুলো সৃজনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে ও সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করতে হবে।
২. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
৩. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারিত বা যাচাইকৃত বেতন স্কেলে যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৪. প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক পদ সৃজনের জিও জারি করে জারিকৃত জিও-র চার কপিতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।
৫. অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কনকৃত জিও-র এক কপি সংশ্লিষ্ট চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে প্রেরণ এবং এক কপি জিও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী অফিসে সংরক্ষণ করতে হবে।
৬. মন্ত্রণালয়, বিভাগ বা অফিসের বিদ্যমান টিওঅ্যান্ডইতে নতুন সৃজিত পদ স্থায়ী হিসেবে চিহ্নিতকরণপূর্বক অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওঅ্যান্ডন্ডইর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
৭. যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হবে সে তারিখ থেকে পদটি সৃজিত হবে।
৮. বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিয়োগবিধিতে এ সকল পদ নাম ও নিয়োগ যোগ্যতা অন্তর্ভুক্ত করতে হবে।
৯. ক্যাডার শিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি প্রদান করা যাবে না।
১০. পদ সৃজনে প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো হালনাগাদ করে নিতে হবে।
১১. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...