প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও রোবটিক সার্জারি চালু হবে এ বছরেই’

বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগ আয়োজিত ‘নিউ ইয়ার সেলিব্রেশন অ্যান্ড ইয়ার প্ল্যান ডিকলারেশন’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ - ছবি: সংগৃহীত
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়মিত করছি। সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করছি। হেমাটোলজি বিভাগে রোগীদের চিকিৎসায় সময় বেশি লাগার কারণে ডে কেয়ার সেন্টার চালু করার চিন্তাভাবনা করছি। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেমাটোলজি বিভাগ খোলা ও বোনমেরু ট্রান্সপ্লান্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এ বছরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) এবং রোবটিক সার্জারি শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, রোবটিক সার্জারি, স্টেম সেল থেরাপি ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স হবে স্মার্ট বাংলাদেশের অংশ।

সোমবার (২ জানুয়ারি) বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগ আয়োজিত ‘নিউ ইয়ার সেলিব্রেশন অ্যান্ড ইয়ার প্ল্যান ডিকলারেশন’ শীর্ষক অনুষ্ঠানে উপাচার্য একথা বলেন।

অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরাসহ নতুন বছরের কর্মপরিকল্পনা জানানো হয়। এছাড়াও নতুন চিফ রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আরও বলেন, বিএসএমএমইউয়ে হেমাটোলজিক্যাল টেস্ট, নিউবর্ন স্ক্রিনিং, অ্যাবনরমালিটি ডিটেকশন, ফিশ টেস্ট, কোলোরেকটরাল কারসিনোমা রোগের ওপর গবেষণা করা হচ্ছে। এ জন্য বাজেটের বাইরে আরও ২৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি।

উপাচার্য বলেন, বাংলাদেশ স্মার্ট হচ্ছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের চিকিৎসকদের টেলি কনসালটেশন, কোলাবোরেশন ট্রেনিং প্রোগাম এবং টেলি হেলথে অংশ নিতে হবে। এসব যদি করতে পারি তবে আমরা স্মার্ট সিটিজেন হবো, স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট হেলথ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

03 January 2023

'বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও রোবটিক সার্জারি চালু হবে এ বছরেই'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV